বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে

মেসিদের ভারত সফর নিশ্চিত, খেলবেন কেরালায়

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩২ অপরাহ্ন, ২৩শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

অক্টোবরে চীন সফর ছিল আর্জেন্টিনা ফুটবল দলের। সেই সফর বাতিল করার বিষয়টি চলতি মাসের শুরুর দিকেই জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম।

তবে আগামী অক্টোবর ও নভেম্বরে আর্জেন্টিনা জাতীয় দল যে আমেরিকা ও অ্যাঙ্গোলা সফরে যাবে, সেটাও আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস ও ক্লারিন আগেই জানিয়েছে। এবার সেই সফর-ই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ), যেখানে ভারত সফরে যাওয়ার কথাও জানানো হয়েছে।

গতকাল শুক্রবার (২২শে আগস্ট) এএফএর ওয়েবসাইটে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের অক্টোবর ও নভেম্বরে প্রীতি ম্যাচ খেলতে সফরে বের হবে আর্জেন্টিনা ফুটবল দল। আগামী ৬ই থেকে ১৪ই অক্টোবর পর্যন্ত আমেরিকায় অবস্থান করবে আর্জেন্টিনা দল। সেখানে প্রীতি ম্যাচের প্রতিপক্ষ ও ভেন্যু এখনো নিশ্চিত হয়নি।

এরপর ১০ই থেকে ১৮ই নভেম্বরের মধ্যে অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডা ও ভারতের কেরালা সফর করবেন লিওনেল মেসিরা। অ্যাঙ্গোলায় ও ভারতে প্রীতি ম্যাচের প্রতিপক্ষও এখনো ঠিক হয়নি।

তবে টিওয়াইসি স্পোর্টস আগস্টের শুরুতে প্রকাশিত সেই প্রতিবেদনে প্রতিপক্ষ দলের নামও জানিয়েছিল। আমেরিকায় মেসিরা মেক্সিকোর মুখোমুখি হবেন বলে জানানো হয়েছিল।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছিল, অ্যাঙ্গোলায় মেসিকে নিয়ে আর্জেন্টিনা দল অ্যাঙ্গোলা জাতীয় দলের মুখোমুখি হবে বলে নিশ্চিত করেছেন আফ্রিকার দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি ফের্নান্দো আলভেস সিমোয়েস। যদিও এএফএ তখন এসবের কোনো কিছুই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি, যেমন এখনো প্রতিপক্ষ দল নিশ্চিত হয়নি।

জে.এস/

লিওনেল মেসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250