মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল সপ্তম

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৩ অপরাহ্ন, ২৭শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

এই প্রথম বাংলাদেশ দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সপ্তম স্থান অর্জন করেছে। এখনো শেষ হয়নি ২০২৩–’২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপ। তবে সুখবরটা পেয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ শেষের আগেই। আগের দুই চক্রে ৯ দলের মধ্যে নবম হয়েই চ্যাম্পিয়নশিপ শেষ করেছিলো বাংলাদেশ।

পাকিস্তান–ওয়েস্ট ইন্ডিজের দুই ম্যাচের টেস্ট সিরিজ ১–১ সমতায় শেষ হওয়ায় বাংলাদেশ দলের সপ্তম স্থান নিশ্চিত হয়েছে। মুলতানে দুটি টেস্ট খেলেছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ, গত ১০ দিনে। আজ শেষ হওয়া দ্বিতীয় টেস্টে ক্রেইগ ব্রাফেটদের জয় ১২০ রানে। প্রথমটিতে শান মাসুদরা জিতেছেন ১২৭ রানে। 

দুই দলের কেউই সিরিজ না জেতায় পয়েন্টের শতাংশে বাংলাদেশের পেছনে পড়ে গেছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। বলা যায়, পাকিস্তান–ওয়েস্ট ইন্ডিজের ‘সর্বনাশে পৌষ মাসের’ দেখা পেয়েছে বাংলাদেশ।

টেস্ট চ্যাম্পিয়নশিপে দলগুলোর ক্রমতালিকা (র‍্যাঙ্কিং) করা হয় পয়েন্টের শতাংশের ভিত্তিতে। অর্থাৎ প্রতিটি দলের মোট ম্যাচের সঙ্গে অর্জিত পয়েন্ট ভাগ করা হয়। প্রতিটি জয়ের জন্য বরাদ্দ ১২ পয়েন্ট, ড্র করলে ৬ পয়েন্ট। ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের মধ্য দিয়ে বাংলাদেশ তাদের চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের সব ম্যাচ শেষ করেছিল। ১২ ম্যাচে নাজমুল হোসেনদের শতকরা পয়েন্ট ৩১.২৫।

এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশকে শীর্ষ সাতে থাকতে হলে পাকিস্তান–ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দুই দলের কারও ১২ পয়েন্টের বেশি না পাওয়া নিশ্চিত হতে হতো। মুলতানের দুই টেস্ট দুই দল জেতায় শেষ পর্যন্ত তা–ই হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ শতকরা ২৮.২১ পয়েন্ট নিয়ে আটে, পাকিস্তান শতকরা ২৭.৯৮ পয়েন্ট নিয়ে তলানিতে থেকে এবারের চক্র শেষ করলো।

শান্তনু/কেবি

বাংলাদেশ ক্রিকেট দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250