শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান

সর্বাধিক আয় করা ১০ হলিউড অভিনেতা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৩ অপরাহ্ন, ২রা মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিশ্বের সর্বোচ্চ আয়কারী অভিনেতা-অভিনেত্রীর তালিকা প্রকাশ করেছে আমেরিকান সাময়িকী ফোর্বস। ২০২৪ সালের জন্য প্রকাশিত এই তালিকায় ডোয়াইন জনসন চার বছর পর আবারও শীর্ষে ফিরেছেন। গত বছরে তিনি বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে রায়ান রেনল্ডস ও জেরি সাইনফেল্ডের মতো তারকাদের পেছনে ফেলে শীর্ষ স্থান দখল করেছেন।

ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, ডোয়াইন জনসন গত বছর আনুমানিক ৮৮ মিলিয়ন ডলার আয় করেছেন। এই আয়ের বেশিরভাগই এসেছে তার অভিনীত ‘রেড ওয়ান’, ‘মোয়ানা ২’ এবং তার পুরোনো সিনেমাগুলোর রয়্যালটি থেকে।

এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রায়ান রেনল্ডস গত বছর আয় করেন ৮৫ মিলিয়ন ডলার, তৃতীয় স্থানে থাকা কেভিন হার্ট ৮১ মিলিয়ন ডলার, চতুর্থ স্থানে থাকা জেরি সাইনফেল্ড ৬০ মিলিয়ন ডলার এবং পঞ্চম স্থানে থাকা হিউ জ্যাকম্যান আয় করেছেন ৫০ মিলিয়ন ডলার।

এ ছাড়া তালিকার ষষ্ঠ থেকে দশম স্থানে থাকা অভিনেতারা হলেন যথাক্রমে- ব্র্যাড পিট, জর্জ ক্লুনি, নিকোল কিডম্যান, অ্যাডাম শ্যান্ডলার ও উইল স্মিথ।

প্রতিবেদন থেকে আরও জানা যায়, শীর্ষস্থানীয় অভিনেতারা মূলত বড় পর্দার বাইরে থেকেই বিপুল অর্থ উপার্জন করেছেন। কারণ, ২০২৪ সালের শীর্ষ দশ ছবির মধ্যে ছয়টিই ছিল অ্যানিমেটেড। যেখানে অভিনেতারা সাধারণত বড় অঙ্কের পারিশ্রমিক পান না।

শীর্ষ ২০ জনের মধ্যে মাত্র তিনজন নারী। নিকোল কিডম্যান, মারিস্কা হার্গিটে এবং স্কারলেট জোহানসন। স্কারলেটই এই তালিকার সর্বকনিষ্ঠ অভিনেত্রী, যার বয়স ৪০ বছর।

অত্যন্ত সফল একটি বছর কাটালেও টিমোথি শালামেট তালিকায় স্থান পাননি। কারণ, তার ২০২৪ সালের সফল ছবিগুলোর জন্য তিনি চুক্তি করেছিলেন আগের বছর, অর্থাৎ ২০২৩ সালে।

ওটিটি থেকেও অনেক তারকা বিপুল অর্থ উপার্জন করেছেন। ব্র্যাড পিট ও জর্জ ক্লুনি ‘উলভস’ সিনেমার জন্য প্রত্যেকে ৩৫ মিলিয়ন ডলার পারিশ্রমিক পেয়েছেন। স্ট্রিমিং প্ল্যাটফর্মে চলচ্চিত্রের মালিকানা কেনার সুযোগ না থাকায়, তারকাদের বিশাল অঙ্কের সম্মানী আগেভাগেই পরিশোধ করা হয়।

এইচ.এস/

হলিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ!

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250