বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

ফিলিং স্টেশনে নিহতদের পরিবারকে ২৫ হাজার করে অনুদান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৯ অপরাহ্ন, ১৪ই অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে গ্রীনলাইফ নামে একটি ফিলিং স্টেশন থেকে গ্যাস নেওয়ার সময় বাসের সিলিন্ডার বিস্ফোরণে নিহত তিনজনের পরিবারকে নগদ ২৫ হাজার টাকা করে অনুদান দিয়েছে জেলা প্রশাসন।

সোমবার (১৪ই অক্টোবর) দুপুরে জেলা সদর হাসপাতাল পরিদর্শনে আসেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার ও পুলিশ সুপার মো. আক্তার হোসেন।

এ সময় নিহতদের স্বজনদের হাতে নগদ ২৫ হাজার টাকা করে দেওয়া হয়। এছাড়া যারা বাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন, তাদের তালিকা করে চিকিৎসার জন্য আর্থিক সহয়তার আশ্বাস দেন ডিসি।

এদিকে ডিসি-এসপির পরিদর্শন শেষে হাসপাতালে হতাহতদের দেখতে আসেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু।

এর আগে রোববার দিবাগত রাত পৌনে ২টার দিকে পৌর শহরের মুক্তিগঞ্জ এলাকায় গ্রীনলাইফ নামের ওই ফিলিং স্টেশনে দুর্ঘটনা ঘটে। এতে তিনজন নিহত হন।

ওআ/কেবি

অনুদান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250