শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিষয়টি বিএনপি উপেক্ষা করলে ভালো হবে না: শহীদ মিনারে বাধা প্রসঙ্গে রুমিন *** ওসির অ্যাকাউন্টে বিপুল লেনদেনের অভিযোগ *** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

এনসিপি হয় সরকারি দল, না হয় শক্তিশালী বিরোধী দল হয়ে প্রতিনিধিত্ব করতে চায়: সারজিস

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০০ অপরাহ্ন, ২০শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

এনসিপি হয় সরকারি দল, না হয় শক্তিশালী বিরোধী দল হয়ে প্রতিনিধিত্ব করতে চায় বলে মন্তব্য করেছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

আজ সোমবার (২০শে অক্টোবর) জয়পুরহাট শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, এনসিপি আগামী বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করতে চায়—হয় সরকারি দল হিসেবে, না হয় শক্তিশালী বিরোধী দল হিসেবে। তবে জাতীয় পার্টির মতো ‘পোষা বিরোধী দল’ হওয়ার জন্য এনসিপি রাজনীতি করছে না।

সারজিস বলেন, ‘শাপলা প্রতীক পেতে এনসিপির কোনো আইনগত বাধা নেই। নির্বাচন কমিশন আমাদের সঙ্গে স্বেচ্ছাচারিতা করতে পারে না। তারা হয় শাপলা প্রতীক দেবে, না হলে আইনগত ব্যাখ্যা দিতে হবে। প্রয়োজনে আইনি লড়াই করব, আবার রাজনৈতিকভাবেও রাজপথে লড়ব।’

এ সময় এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহদী, জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবুসহ জেলা-উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।

সারজিস আলম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250