রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস *** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী

কান চলচ্চিত্র উৎসবে যোগ দিচ্ছেন বর্ষা

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:২৬ অপরাহ্ন, ১৩ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমন্ত্রিত হয়ে কান চলচ্চিত্র উৎসবে যোগ দিচ্ছেন দেশের চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক খাদিজা পারভীন বর্ষা। আসরের ‘ওয়ার্ল্ড ওমেন কান এজেন্ডা ডিসকাশন’ বিভাগে আমন্ত্রণ জানানো হয়েছে এ অভিনেত্রীকে।

খাদিজা পারভীন বর্ষা এ প্রসঙ্গে বলেন, ‘এমন একটা আয়োজনে বাংলাদেশ থেকে যাচ্ছি, অবশ্যই ভালো লাগছে। সেখানে আমাদের দেশের সংস্কৃতি, সিনেমা, নারী নিয়ে কথা বলব। আমার সঙ্গে প্যানেলে যারা আছেন, তাদের একজনের সিনেমা কানে প্রিমিয়ার হবে। মানুষের শেখার তো শেষ নেই, অনেক কিছু শিখব, জানব, দেখব। অনেক অভিজ্ঞতা হবে। সবকিছু নিয়ে আমি এক্সাইটেড। আগামীকাল ১৩ই মে সেখানে যাচ্ছি অংশ নিতে।’

১৩ই মে কানে শুরু হবে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। আয়োজনে নারীদের নিয়ে আয়োজিত আলোচনা বিভাগে বর্ষার সঙ্গে আলোচনায় অংশ নেওয়া অতিথিদের তালিকা প্রকাশ করেছে কান কর্তৃপক্ষ। যেখানে ইসাবেল, মারিয়ানি ও নোরা আরমানী রয়েছেন। আগামী ১৪ই ও ১৫ই মে হবে অনুষ্ঠিত হবে এ আলোচনা পর্ব।

এইচ.এস/

বর্ষা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250