মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

বাংলাদেশের বিপক্ষে ঠাণ্ডা মাথায় খেলছেন লঙ্কানরা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২১ অপরাহ্ন, ১৯শে জুন ২০২৫

#

শ্রীলঙ্কার উদ্বোধনী জুটি ভেঙেছেন তাইজুল ইসলাম। ছবি: ক্রিকইনফো

বাংলাদেশের পাহাড়সমান স্কোরের জবাব শ্রীলঙ্কা দিচ্ছে ওয়ানডে মেজাজে ব্যাটিং করে। লঙ্কানদের সাবলীল ব্যাটিংয়ের সময় তাইজুল ইসলাম দিয়েছেন ধাক্কা। তবে শুরুর এ ধাক্কা সামলে ঠাণ্ডা মাথায় এগোচ্ছেন লঙ্কানরা।

গলে সিরিজের প্রথম টেস্টে টস জিতে বাংলাদেশ প্রথমে ব্যাটিং নিয়ে যেভাবে খেলছিল, তাতে ৫০০ পেরোনো সময়ের ব্যাপার মনে হচ্ছিল। ৯ উইকেট পড়ে গেলেও আজ বৃহস্পতিবার (১৯শে জুন)  টেস্টের তৃতীয় দিনে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশের জন্য স্কোরবোর্ডে ৫০০ রান জমা হতেই পারত।

কিন্তু দিনের ১৬ বলেই গল্পটা শেষ হয়ে যায় বাংলাদেশের। সফরকারীদের ৪৯৫ রানের পর ব্যাটিংয়ে নেমে ২৭ ওভারে ১ উইকেটে ১০০ রান করেছেন লঙ্কানরা। দুই দলই এখন তৃতীয় দিনের লাঞ্চ বিরতিতে।

১৫১ ওভারে ৯ উইকেটে ৪৮৪ রানে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। উইকেটে ছিলেন হাসান মাহমুদ ও নাহিদ রানা। দিনের খেলা শুরুর দ্বিতীয় বলেই শ্রীলঙ্কার পেসার আসিথা ফার্নান্দোকে চার মারেন হাসান মাহমুদ। পরবর্তীতে আর বেশিক্ষণ টিকতে পারেনি বাংলাদেশ। 

ইনিংসের ১৫৪তম ওভারের চতুর্থ বলে ফার্নান্দোকে লেগসাইডে ঘোরাতে যান রানা। লঙ্কান উইকেটরক্ষক কুশল মেন্ডিস ক্যাচ ধরে জোরালো আবেদন করেন। মাঠের আম্পায়ার আউট ঘোষণা করলে ১৫৩.৪ ওভারে ৪৯৫ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস।

৪৯৫ রানে বাংলাদেশ গুটিয়ে যাওয়ার পরপরই ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। পাথুম নিশাংকা ধীরেসুস্থে এগোতে থাকলেও সফরকারীদের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন আরেক ওপেনার লাহিরু উদারা। ৭৫ বলে ৪৭ রানের উদ্বোধনী জুটি গড়তে অবদান রাখেন নিশাংকা ও উদারা।

১৩তম ওভারের প্রথম বলে উদারাকে কট এন্ড বোল্ড করেন তাইজুল। ৩৪ বলে ৬ চারে ২৯ রান করেছেন উদারা। তিন নম্বরে ব্যাটিংয়ে নামা দিনেশ চান্দিমাল এসে প্রথম বল ডট দিয়েছেন। এপর ১৩তম ওভারের তৃতীয় বলে তাইজুলকে চার মেরেছেন চান্দিমাল। 

দ্বিতীয় উইকেটে এরই মধ্যে ৫৩ রানের জুটি গড়েছেন চান্দিমাল ও নিশাংকা। ৮৩ বলে ৬ চারে ৪৬ রান করেছেন নিশাংকা। চান্দিমাল করেছেন ২২ রান। তিনি খেলেছেন ৪৭ বল।

বাংলাদেশ ক্রিকেট দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250