সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

পাথর চোখ

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫৪ অপরাহ্ন, ৭ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

শেকানুল ইসলাম শাহী 

মাস্তুলে চেপে বসেছে আজব এক দণ্ড

পতপত পতাকা বাঁধা তাতে।


হাওয়ার পালে গড়িয়ে চলে সময়

ক্যপ্টেনের লক্ষ্য তবু থিত -

ওই যে পাহাড়ের চূড়া, আকাশ ছুঁয়েছে যেখানে

কব্জিতে আঁটা খাঁচাবন্দী শুকপাখিটা 

দণ্ডে ঝুলাতে হবে ওখানেই।


আহ্ সুখ!

প্রশান্তির জলজ হাওয়ায় ভিজে উঠবে পৃথিবী 

খুদিত হবে একটি নাম -

এর চেয়ে ইতিহাস আর কিসে বড় হয়?

শীতাতপ মমিঘরে ক্যাপ্টেনের মুচকি হৃদয়ে 

বরফ জমে।


সম্মুখে বৈঠা ধরা চকচকে উদাম পিঠগুলোতে

সূর্য হাসিমুখে হীরেফোস্কা ফেলে চলে,

এবং হেইয়াহো ঝোঁকে বৈঠারদল সম্মোহিত -

আকাশছোঁয়া চূড়ায় মুক্তিকল্পনা বুদবুদ তোলে।


ক্যাপ্টেনের পাথর চোখ স্হির -

পতাকার নলে।

যেমন মমিদের চোখগুলোও হয়েছিল পাথর।

আরএইচ/

কবিতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250