শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

সৈয়দপুরে চার উপদেষ্টার গাড়িবহর আটকালেন এনসিপির নেতাকর্মীরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫১ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৫

#

সৈয়দপুরে এনসিপির নেতাকর্মী ও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান ও আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টার পথ অবরোধ করেন স্থানীয় এনসিপি নেতাকর্মীরা। আজ বুধবার (১৬ই জুলাই) বিকেলে রংপুরে জুলাই শহীদ দিবসের অনুষ্ঠান শেষে ঢাকায় ফেরার পথে সৈয়দপুর বিমানবন্দর এলাকায় তাদের গাড়িবহর আটকে দেওয়া হয়।

অবরোধের মুখে বেশ কিছুক্ষণ গাড়িতে অপেক্ষা করেন উপদেষ্টারা। এ সময় গাড়ি থেকে নেমে এনসিপির নেতাকর্মী ও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান ও আইন উপদেষ্টা আসিফ নজরুল। বহরে আটকা পড়া অন্য দু'জন উপদেষ্টা হলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার ও মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম।

পরিবেশ উপদেষ্টা রিজওয়ান হাসান বলেন, গোপালগঞ্জের ঘটনায় প্রশাসনের গাফিলতি আছে কী না, তা খতিয়ে দেখা হচ্ছে। থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সেখানে এনসিপির সমাবেশে হামলার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘শেখ হাসিনা ১৫ বছরে পুলিশ বাহিনীকে নিজের মতো করে সাজিয়েছেন। তারা আমাদের পুরোপুরি সহযোগিতা করবে—এটা আশা করা যায় না।’

এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের বিচারপ্রক্রিয়া চলমান। বিচারকার্য চলা অবস্থায় গোপালগঞ্জের এ রকম হামলার নিন্দা জানান তারা। তারা আশ্বস্ত করেন, দোষীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে। এ ছাড়া জুলাই আন্দোলনে এখনো যাদের নামে মামলা রয়েছে, সেগুলো দ্রুত তুলে নেওয়ার কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। পরে প্রশাসন ও উপদেষ্টাদের আশ্বাসের ভিত্তিতে অবরোধকারীরা সড়ক ছেড়ে দেন।

উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250