শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার

বিশ্বকাপে খেলতে পারবেন কি না জানালেন তাসকিন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১২ অপরাহ্ন, ১২ই মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষটি খেলা হয়নি তাসকিন আহমেদের। ম্যাচ শুরুর আগে অনুশীলনে চোটে পড়েন তিনি।

তাসকিনের চোট নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, তাসকিন শেষ ম্যাচে বোলিং করতে গিয়ে পাঁজরে কিছুটা ব্যথা অনুভব করে। সেই ব্যথা সকালেও ছিল, যে কারণে ম্যাচ খেলানো হয়নি। সে পর্যবেক্ষণে রয়েছে। ম্যাচ শেষে আমরা একটা স্ক্যান করে দেখব কি অবস্থা।

চোট কতটা গুরুতর, তা এখনও জানা যায়নি। এখনও তার স্ক্যান রিপোর্টও হাতে আসেনি। তবে রিপোর্ট পেলেই বিস্তারিত জানাতে পারবে বিসিবি।

আরো পড়ুন : ম্যাচের আগে চোটে তাসকিন

এদিকে ম্যাচ শেষে হোম অব ক্রিকেটে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তাসকিন। সেখানে বিশ্বকাপে খেলা প্রসঙ্গে তার কাছে জানতে চাওয়া হয়। জবাবে তাসকিনের মন্তব্য, এখনই কোনো কিছু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

এর আগে, গত ওয়ানডে বিশ্বকাপ থেকেই কাঁধের চোটে ভুগচ্ছেন তাসকিন। চোট নিয়েই বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচে খেলেন। এরপর প্রায় আড়াই মাস বিশ্রামে ছিলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে হোম ও অ্যাওয়ে সিরিজেও খেলা হয়নি তার।

সবশেষ জিম্বাবুয়ে সিরিজের প্রথম ৪ ম্যাচে খেলেছেন। ৪ ম্যাচ খেলে ৮ উইকেট শিকার করেন তিনি। এতে সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারি পুরস্কারও নিজের ঝুলিতে পুরেছেন তিনি।

তাই আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টের আগে চোট যেন তাকেই তাড়া করে। এজন্য নিজেকে কিছুটা অভাগা মনে করেন কি না প্রশ্নে এই পেসারের মন্তব্য, একদমই না। আমি অনেক ভাগ্যবান।

এস/ আই.কে.জে/ 


বিশ্বকাপ তাসকিন আহমেদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250