রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস *** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী

বর্ষায় যেমন পোশাক চাই

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৩ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৪

#

ছবি : সংগৃহীত

বর্ষা মানেই যেকোনো সময় আকাশ কালো করে বৃষ্টি নামা।এই বৃষ্টিতে বাইরে যেতে মন চায় না, কিন্তু বৃষ্টিতে ঘরে বসে থাকার উপায় নেই। বাইরে বের হতেই হয়। বৃষ্টিতে ভিজে ঠান্ডা জ্বর হতে পারে। আর নষ্ট হতে পারে আমাদের প্রিয় পোশাকটিও। এসময় তাই পোশাক পরিকল্পনা করা চাই বুঝেশুনে। বাইরে যাওয়ার পোশাক নির্বাচনে তাই চাই বাড়তি সতর্কতা:

 * বাইরে যাওয়ার সময় জর্জেট, সিল্ক জাতীয় সিনথেটিক কাপড়ের পোশাক পরুন। এই     পোশাকগুলো পরে বৃষ্টির সময় আপনি স্বচ্ছন্দে চলতে পারবেন।

* বৃষ্টির দিনে নীল, কমলা বা যেকোনো উজ্জ্বল রঙের পোশাক পরুন।

* এ সময় খুব ফিটিং ড্রেস না পরে খানিকটা ঢিলেঢালা পোশাক বেছে নিন। এতে বৃষ্টিতে      ভেজার পর পেশাকটি তাড়াতাড়ি শুকিয়ে যাবে।

আরো পড়ুন : বৃষ্টিতে ছাতা নাকি রেইনকোট, কোনটি ব্যবহার করবেন?

 * বৃষ্টিতে ভিজলে সুতি কাপড়ের পোশাক শুকাতে দেরি হয়। এই কারণে ঠান্ডা লাগার           সম্ভাবনা বেশি থাকে।

 *  সুতি পোশাক ভিজে গুমোট গন্ধ কিংবা দাগ হয়ে পোশাকটি নষ্ট হতে পারে।

 *  সুতি পোশাকের মতোই ভারী বুননের কাপড়ের পোশাক এড়িয়ে চলতে হবে।

* পোশাক কাদা পানিতে ভিজে গেলে কিংবা দাগ বসে যাওয়ার আশঙ্কা থাকলে তা ধুয়ে          দিন।

* বাইরে থেকে ভিজে এলে, বাড়ি ফিরে কাপড় ভালোভাবে শুকাতে হবে।

 *  সাদা বা হালকা যেকোনো রঙের কাপড় ভিজে গেলেই পানিতে ধুয়ে নিতে হবে যেন            তাতে দাগ বা তিলা না পড়ে।

বর্ষায় বাইরে যাওয়ার সময় পোশাক নির্বাচনে ওপরের বিষয়গুলো মাথায় রাখুন। হঠাৎ বৃষ্টি, আপনাকে ভিজিয়ে দিলেও অস্বস্তিতে পড়তে হবে না।

এস/ আই.কে.জে

বর্ষা পোশাক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250