রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস *** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী

বর্ষায় ঘরের স্যাঁতস্যাতে ভাব ও অস্বস্তিকর গন্ধ দূর করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৪ অপরাহ্ন, ২রা জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

বর্ষাকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যাওয়ার ফলে চারপাশের পরিবেশে স্যাঁতস্যাঁতেভাব অনুভব করেন সবাই। এ সময় ঘরের ভেতরেও বেড়ে যায় এই স্যাঁতস্যাঁতে ভাব। আর এই আবহাওয়ায় অসুস্থ হওয়ার প্রবণতাও বেড়ে যায়। বিশেষ করে যাদের অ্যালার্জির সমস্যা আছে, তাদের জন্য এ ধরনের স্যাঁতস্যাঁতে আবহাওয়া বিপজ্জনক। তাই বর্ষায় ঘরের মধ্যে থাকা স্যাঁতস্যাঁতে ভাব বা ড্যাম্প যতটা সম্ভব দূর করা যায়, ততই স্বাস্থ্যের জন্য ভালো।

ঘরের ভেতর স্যাঁতস্যাঁতে ভাব দূর করার সহজ উপায় কী?

ইনডোর প্ল্যান্টস থাকলে সরিয়ে ফেলুন

বর্তমানে ঘরের সৌন্দর্য বর্ধনে অনেকেই ঘরের ভেতরে ইনডোর প্ল্যান্টস রাখেন। তাই বর্ষায় এসব ইনডোর প্লান্টাস সরিয়ে ফেলুন। তবেই ঘরের ভেতরের স্যাঁতস্যাঁতে ভাব ও অস্বস্তিকর গন্ধ কমবে।

দরজা-জানালা খোলা রাখুন

বর্ষাকালে বেশিরভাগ সময়েই মেঘলা আবহাওয়া থাকে। তাই ঘরের দরজা ও জানলা খুলে রাখুন, যাতে ঘরের ভেতরে আলো-বাতাস চলাচল করতে পারে। যখন রোদ উঠবে তখন ঘরের ভেতর ভালো করে আলো-বাতাস চলাচল করতে পারবে।

ঘরে কাপড় শুকাবেন না

বর্ষাকালে ভেজা জামাকাপড় শুকানো বেশ ঝামেলার। এ কারণে অনেকেই ঘরের ভেতরেই কাপড় শুকানোর ব্যবস্থা করেন। তবে ঘরের ভেতর ভেজা জামাকাপড় না রাখাই ভালো। এতে ঘরের ভেতরে আর্দ্রভাব বেড়ে যায়, ভেজা জামাকাপড় থাকলে বাজে গন্ধও হতে পারে। 

ঘর পরিষ্কার রাখুন

ঘর পরিষ্কার করে মুছে রাখার সময় মেঝে একটু শুকনো করে মুছুন। যাতে মেঝেতে পানি না থেকে যায়। চেষ্টা করুন রান্নাঘর ও বাথরুমও শুকনো রাখতে। তাহলে বাড়ির ভেতরে অতিরিক্ত আর্দ্রতা তৈরি হবে না ও স্যাঁতস্যাঁতেভাব কমবে।

মাঝে মধ্যে এসি বা ফ্যান চালান

মাঝে মধ্যে ঘরের এসি বা ফ্যান চালান। ফলে ঘরের ভেতরের আর্দ্রভাব দূর হবে। এ সময় অবশ্যই দরজা, জানালা খুলে রাখতে হবে।

কেবি/ আই.কে.জে/ 

    

বর্ষা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250