শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার

এবার হুমায়ূন আহমেদের গল্পে মিঠুন, বিপরীতে বাংলাদেশি অভিনেত্রী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৪ পূর্বাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

মিঠুন চক্রবর্তীকে এখন প্রায়ই বাংলা ছবিতে দেখা যাচ্ছে। সন্তান হোক বা শাস্ত্রী, কিংবা কাবুলিওয়ালা, ভিন্ন ভিন্ন বাংলা সিনেমাতে সবসময় আমরা পাই তাকে। আগামীতেও তার হাতে রয়েছে একাধিক কাজ। আর এর মধ্যেই জানা গেল, মিঠুনের নতুন কাজের কথা।

জানা গেছে, মিঠুন চক্রবর্তীকে আগামীতে দেখা যাবে মানসমুকুল পালের ছবিতে। সহজ পাঠের গপ্পো খ্যাত পরিচালক এবার বাংলার শীর্ষ কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের একটি উপন্যাসকে ভিত্তি করে ছবি আনতে চলেছেন। আর তার বিপরীতে দেখা যাবে বাংলাদেশি অভিনেত্রী আফসানা মিমিকে। নতুন খবর, ভারতের জাতীয় পুরস্কার জয়ী এই পরিচালক চিত্রনাট্য লেখার আগে বাংলাদেশ ভ্রমণ করবেন।

আরও পড়ুন: নিজের ল্যাম্বরগিনি উপহার দিতে চান শাকিরা

পরিচালক নিজে একবার উপন্যাসে থাকা জায়গাগুলো ঘুরে দেখতে চান চিত্রনাট্য লেখার আগে। সেই বিষয়ে তিনি ভারতের একটি বাংলা গণমাধ্যমে বলেন, 'হুমায়ূন আহমেদের যে উপন্যাস অবলম্বনে চিত্রনাট্য লেখা শুরু করছি তাতে বাংলাদেশের একাধিক জায়গা উল্লেখ রয়েছে। তাই ওখানকার ঢাকা, কিশোরগঞ্জসহ অন্যান্য জায়গায় যাওয়ার কথা আছে। সেই জায়গাগুলো নিজে যেয়ে দেখলে সেই উপলব্ধি আমার থাকবে, আর তাতে চিত্রনাট্য লেখার কাজও সহজ হবে।'

শুধু জায়গা পরিদর্শন নয়, বাংলাদেশে এসে অভিনেত্রী আফসানা মিমির সঙ্গেও দেখা করবেন বলে জানিয়েছেন পরিচালক। ছবির অনেকটা শ্যুটিং বাংলাদেশে হবে। কিন্তু এখনই নয়। বর্তমানে মানসমুকুল পালের হাতে আরও ৩ টি ছবির কাজ রয়েছে। সেই ছবিগুলো শেষ করে তবেই তিনি এই ছবির কাজ অর্থাৎ শ্যুটিং শুরু করবেন।

এসি/ আই.কে.জে/       


হুমায়ূন আহমেদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250