শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ফিলিপাইনে সাবেক মেয়রকে যাবজ্জীবন কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১১ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ফিলিপাইনের সাবেক এক মেয়র মানব পাচারের অভিযোগে দেশটির আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন। একটি প্রতারণা কেন্দ্র পরিচালনায় তার ভূমিকা রয়েছে, এমন অপরাধে এই রায় দেওয়া হয়েছে। খবর বিবিসির।

অভিযুক্ত সাবেক এই মেয়রের নাম এলিস গুও। ৩৫ বছর বয়সী এই নারীর বিরুদ্ধে গত বছর চীনের হয়ে গুপ্তচরবৃত্তির উঠেছিল। অভিযোগ ওঠার পর কয়েক সপ্তাহ তিনি পালিয়ে ছিলেন। পরে ইন্দোনেশিয়ায় ধরা পড়েন।

বৃহস্পতিবার (২০শে নভেম্বর) ফিলিপাইনের আদালত এলিস গুওসহ চারজনকে একই অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেন এবং ২০ লাখ পেসো (৩৩ হাজার ৮৩২ ডলার) জরিমানা করেন।

এলিস গুওর মামলাটি ফিলিপাইনে এক বছর ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে। তার নিজের শহর বামবানে দেশটির সবচেয়ে বড় প্রতারণা কেন্দ্র উন্মোচিত হওয়ার পর তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। এক অভিযানে ওই কেন্দ্র থেকে প্রায় ৮০০ ফিলিপাইনি নাগরিক ও বিদেশিকে উদ্ধার করা হয়।

উদ্ধার এসব নাগরিকের বেশির ভাগই বলেছেন, অনলাইনে প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার কাজ করতে তাদের বাধ্য করা হয়েছে।

এলিস গুও তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তবে তিনি আপিল করবেন কি না, তা এখনো স্পষ্ট নয়। এলিসের বিরুদ্ধে মানি লন্ডারিংসহ আরও পাঁচটি মামলা চলমান রয়েছে।

২০২২ সালে এলিস ফিলিপাইনের রাজধানী ম্যানিলার উত্তরে বামবান শহরের মেয়র নির্বাচিত হন। সে সময় তিনি স্থানীয়দের কাছে সহানুভূতিশীল ও যত্নশীল নেতা হিসেবেই পরিচিত ছিলেন।

তবে ২০২৪ সালে এই শান্ত শহরটি হঠাৎ জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। কর্তৃপক্ষ অনলাইন ক্যাসিনোর আড়ালে একটি বিশাল প্রতারণা কেন্দ্রের খোঁজ পায়। স্থানীয়ভাবে এই ক্যাসিনোগুলোকে ফিলিপাইন অনলাইন গেমিং অপারেশনস (পোগো) বলা হয়।

চীনের মূল ভূখণ্ডে জুয়া আইনত নিষিদ্ধ। সেখানকার গ্রাহকদের জন্য কাজ করে এসব পোগো ক্যাসিনো।

প্রাথমিকভাবে এলিস দাবি করেন, তিনি এ ধরনের কোনো প্রতারণা কেন্দ্র সম্পর্কে জানতেন না। কিন্তু পরে এক তদন্তে দেখা যায়, তার কার্যালয়ের খুব কাছেই আট হেক্টর জমিতে কেন্দ্রটি অবস্থিত। এত কাছাকাছি থাকা সত্ত্বেও এটি সম্পর্কে কোনো ধারণা না থাকার দাবি জনমনে প্রশ্নের জন্ম দেয়। পরে জানা যায়, ৩৬টি ভবনের ওই কম্পাউন্ডটি এলিসের মালিকানাধীন জমিতে নির্মিত হয়েছিল।

অভিযোগ ওঠার পর এলিসকে মেয়র পদ থেকে অপসারণ করা হয়। মামলার আরও তথ্য প্রকাশ পেতে শুরু করলে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। ইন্দোনেশিয়ায় আটক হওয়ার পর তাকে আবার দেশে ফিরিয়ে আনা হয়।

জে.এস/

যাবজ্জীবন কারাদণ্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250