বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশের আটকেপড়া ৬ জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান *** ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া *** ইরান নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ট্রাম্প *** জুলাই সনদ ইউনূস সরকারের অন্তহীন প্রতারণার দলিল, সংসদে বিতর্ক *** যুদ্ধবিরতি নয়, সমাপ্তি চাই—আরাগচির মন্তব্যে নতুন উত্তেজনা *** ১২ টন কিটক্যাট চকলেট চুরির ঘটনায় মিমের বন্যা *** ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল *** জরুরি ভিত্তিতে আরও ২ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল আমদানির অনুমোদন *** ঘুষের অভিযোগ, ফেসবুক পোস্ট ও সিসিটিভির হার্ডড্রাইভ উধাও নিয়ে ট্রাইব্যুনালে প্রশ্ন *** শওকত মাহমুদের গ্রেপ্তার ও নতুন মামলার পর সাংবাদিক সমাজের নীরবতা নিয়ে প্রশ্ন

‘সংস্কার কোনো রাজনৈতিক দলের একক বিষয় নয়’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৩৩ অপরাহ্ন, ২৬শে এপ্রিল ২০২৫

#

সংস্কার প্রক্রিয়ায় সবাই ঐক্যবদ্ধ আছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেছেন, ‘সবাই মিলেই আমরা চেষ্টা করছি। এটি কোনো রাজনৈতিক দলের একক বিষয় নয়, শুধু রাজনৈতিক দলের বিষয় নয়, সবার বিষয়।’

আজ শনিবার (২৬শে এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে জামায়াতের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে সূচনা বক্তব্যে এসব কথা বলেন আলী রীয়াজ। তিনি বলেন, ‘জাতির আকাঙ্ক্ষা ধারণ করার জন্য আমাদের চেষ্টা। আমাদের লক্ষ্য এক, আমরা সবাই মিলে চেষ্টা করছি। আমাদের সবার সাফল্য নির্ভর করছে, সবার আন্তরিক প্রচেষ্টার মধ্যে।’

রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগ মানুষের দীর্ঘ আকাঙ্ক্ষার ফল মন্তব্য করে আলী রীয়াজ বলেন, ‘রাষ্ট্র সংস্কারের প্রয়োজন এবং তাগিদ রাজনৈতিক দল, জনসমাজ, ছাত্র, সাধারণ মানুষের কাছ থেকে এসেছে।’

জাতীয় সনদের বিষয়ে আলী রীয়াজ বলেন, ‘আমরা দ্রুততার সঙ্গে একটি জাতীয় সনদে উপনীত হতে চাই। একই সঙ্গে এটাও স্মরণ করা দরকার যে, আমরা এক ঐতিহাসিক মুহূর্তে আছি। আমাদের এ সুযোগ তৈরি করে দেওয়া বীর শহীদদের কাছে আমাদের ঋণ আছে। যাতে কোনো অবস্থাতেই এই সুযোগ হাতছাড়া না হয়ে যায়।’ 

এইচ.এস/

অধ্যাপক আলী রীয়াজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250