শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

আমেরিকার হামলার ‘কঠিন জবাব’ দেবে ইরান: সেনাবাহিনীর সর্বাধিনায়ক

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৩ অপরাহ্ন, ২৩শে জুন ২০২৫

#

মেজর জেনারেল আমির হাতামি। ছবি: সংগৃহীত

ইরানের পারমাণবিক স্থাপনায় আমেরিকার হামলার ‘কঠিন জবাব’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আমির হাতামি। আজ সোমবার (২৩শে জুন) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোতে প্রকাশিত এক ভিডিও ক্লিপে তাকে এ মন্তব্য করতে দেখা যায়। খবর আল জাজিরার।

মেজর জেনারেল আমির হাতামি বলেন, ‘ইতিহাসে আমরা বহুবার আমেরিকার মুখোমুখি হয়েছি। যখনই তারা আমাদের দিকে আসার চেষ্টা করেছে, তখনই তারা কঠিন জবাব পেয়েছে।’ 

দৃঢ়তার সঙ্গে সেনাবাহিনীর সর্বাধিনায়ক যোগ করেন, ‘আমরা যুদ্ধ করব; আমরা শান্তির জন্য যুদ্ধ করব। আমাদের অনেক শহীদ হয়েছেন, কিন্তু আমরা শক্তি ও সাহসের সঙ্গে লড়াই করব। আপনারা আমাদের শক্তির বিষয়ে নিশ্চিত থাকবেন।’

ইরানের অন্যতম জ্যেষ্ঠ জেনারেল হাতামি। এক সপ্তাহেরও কম সময় আগে তিনি এ পদে নিযুক্ত হয়েছেন। ইসরায়েলের সাম্প্রতিক হামলায় বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নিহত হওয়ার পর ইরানের সামরিক নেতৃত্বে রদবদল হয়। শূন্য পদে স্থলাভিষিক্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে হাতামি অন্যতম।

ইরানে ইসরায়েলি হামলা ইরানে আমেরিকার হামলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250