মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে তৈরি ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৫৮ অপরাহ্ন, ১২ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতে হবে নাকি শ্রীলঙ্কায়, তা নিয়ে এখনো জটিলতা কাটেনি। এরই মধ্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিস্ফোরক এক বক্তব্য দিয়েছেন। মোস্তাফিজুর রহমান খেললে নিরাপত্তাঝুঁকি বেশি থাকবে বলে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) নিরাপত্তা বিভাগ চিঠি দিয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে তার বক্তব্য যে আইসিসিকে পাঠানো চিঠির প্রেক্ষাপটে নয়, সেটা পরিষ্কার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ সোমবার (১২ই জানুয়ারি) বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের আসিফ নজরুল জানিয়েছেন, আইসিসির নিরাপত্তা বিভাগের পাঠানো এক চিঠিতে তিনটা পয়েন্টের কথা বলা হয়েছে। বাংলাদেশ দলে মোস্তাফিজকে অন্তর্ভুক্ত করা, বাংলাদেশের সমর্থকদের জাতীয় দলের জার্সি পরে ঘোরাফেরা করা ও জাতীয় নির্বাচনের ইস্যু—এই তিন কারণে ভারতে বাংলাদেশ দলের বিশ্বকাপ খেলা ঝুঁকিপূর্ণ বলে আইসিসি উল্লেখ করেছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।

কয়েক ঘণ্টা পর বিসিবি এক বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়ে দিয়েছে, ক্রীড়া উপদেষ্টা যা বলেছেন, সেটার সঙ্গে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের চিঠির কোনো সম্পর্ক নেই। বাংলাদেশ যে চিঠি আইসিসিকে পাঠিয়েছে, ক্রীড়া উপদেষ্টার কথা সেই চিঠির উত্তর নয়। ভেন্যু পরিবর্তন নিয়ে এখনো আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বিসিবি।

যেকোনো টুর্নামেন্ট শুরুর আগে আইসিসি অংশগ্রহণকারী দেশগুলোর ক্রিকেট বোর্ডের কাছে আয়োজক দেশের সার্বিক অবস্থা নিয়ে প্রতিবেদন পাঠায়। যার মধ্যে একটি হচ্ছে আয়োজক দেশের নিরাপত্তা ইস্যু। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের কথার পর একটি ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।

পরে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার তার পোস্টে সবকিছু বুঝিয়ে দিয়েছেন যে, উপরোক্ত তিনটি পয়েন্ট আইসিসির পাঠানো উত্তর নয়। আজাদ মজুমদার নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার ব্যাপারে আইসিসির নিরাপত্তাসংক্রান্ত ইস্যু নিয়ে আন্তঃবিভাগীয় তদন্ত প্রতিবেদনে তিনটা পয়েন্ট উল্লেখ করেছেন। তবে ভারত থেকে বাংলাদেশ ম্যাচ সরানোর যে অনুরোধ, সেটার সঙ্গে তিন পয়েন্টের কোনো সম্পর্ক নেই।’

মোস্তাফিজকে আইপিএলে কলকাতা থেকে বাদ দেওয়ার ইস্যুতেই মূলত নিরাপত্তা ইস্যু জোরদার হয়েছে। এক ক্রিকেটারকেই যখন নিরাপত্তা দিতে পারছে না, বাংলাদেশ দলের বিশাল বহরকে কীভাবে নিরাপত্তা দেওয়া হবে—এই প্রশ্ন তুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলটসহ অনেকেই।

এরই মধ্যে ক্রিকবাজ খবর প্রকাশ করেছে, কলকাতা ও মুম্বাইয়ের পরিবর্তে বাংলাদেশের ম্যাচগুলো তিরুবনন্তপুরম ও চেন্নাইয়ে হতে পারে। আইসিসির কাছে বিসিবি নিরাপত্তা ইস্যুতে দুই দফা চিঠি পাঠিয়েছে। দ্বিতীয় চিঠির উত্তর এখনো আসেনি। বিসিবি সভাপতি ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে অনড় অবস্থানের কথা পরশু সিলেটে সাংবাদিকদের জানিয়েছিলেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250