শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান *** আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির *** ১১-১২ ফেব্রুয়ারি দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে *** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান *** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’

বিটিএসের টানে ঘর ছাড়লো কিশোরী, থানায় অভিযোগ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২৯ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

কোরিয়ান ব্যান্ডদল ‘বিটিএস’-এ যোগ দিতে প্রায় ১৮ ভরি স্বর্ণালংকার নিয়ে ঘর ছেড়েছে নারায়ণগঞ্জের এক কিশোরী। এ ঘটনায় কিশোরীর বাবা থানায় লিখিত অভিযোগ করেছেন।

গত ২১শে জানুয়ারি দিনগত রাত ২টায় ঘর থেকে পালিয়ে যায় বিটিএসভক্ত ওই কিশোরী। ঘটনার ১৯ দিন পর ফতুল্লা মডেল থানায় অভিযোগ করে পরিবার। অভিযুক্ত কিশোরী ফতুল্লার মাসদাইর এলাকার বাসিন্দা।

লিখিত অভিযোগে কিশোরীর বাবা বলেন, ‘আমার মেয়ে পরিবারের সদস্যদের কথা অমান্য করে উচ্ছৃঙ্খল জীবনযাপন করতো। কেউ কিছু বললেই তার সঙ্গে উত্তেজিত হয়ে আচরণ করতো। সে কোরিয়ান ব্যান্ডদল বিটিএসের ভক্ত ছিল। নিজ রুমে বিটিএস সদস্যদের ছবি টানিয়ে রাখতো। বাসায় কারো সঙ্গে ঝগড়া হলেই বলতো সে কোরিয়া চলে যাবে।’

‘২১শে জানুয়ারি রাত ২টার দিকে নগদ পাঁচ হাজার টাকা ও ১৮ ভরি স্বর্ণালংকার নিয়ে সে পালিয়ে যায়। খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাইনি। শুক্রবার (৯ই ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় তার ফেসবুক আইডি থেকে আমার ভাতিজিকে জানায়, সে বিটিএস গ্রুপের সঙ্গে আছে এবং দ্রুতই কোরিয়ায় গিয়ে বিটিএস দলের সঙ্গে যোগ দেবে। এছাড়া তার ফেসবুকে বিটিএসের মতো নাচগানের অসংখ্য ভিডিও আপলোড করতে দেখা গেছে। এ অবস্থায় সে পরিবারের অনুমতি ছাড়াই কোরিয়া চলে যেতে পারে এবং যেকোনো সময় নিজের বড় ধরনের ক্ষতি করে ফেলতে পারে।’

কিশোরীর বাবা বলেন, ‘আমার মেয়ের এখনো কোনো খোঁজ পাইনি। থানায় অভিযোগ দিয়ে এসেছি। উনারা তথ্যপ্রযুক্তির মাধ্যমে উদ্ধার করলে হয়তো মেয়েকে ফিরে পারবো। বিটিএস গ্রুপের নামে কোনো অসামাজিক গ্রুপে জড়িয়ে গেলো কিনা সেই চিন্তায় আছি আমরা।’

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন গণমাধ্যমকে বলেন, থানায় অভিযোগ দিয়েছে শুনেছি। তবে একই সময়ে একটি মার্ডার মামলা নিয়ে ব্যস্ত হয়ে যাওয়ায় আমি বিস্তারিত খোঁজ নিতে পারিনি। খোঁজ নিয়ে বিস্তারিত জানাতে পারবো।

ওআ/

বিটিএস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250