রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের *** করোনার পর দেশে অ্যালার্জির ওষুধ বিক্রি বেড়েছে *** ‘একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে’ *** সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’: টিআইবি *** ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ *** মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা *** ‘ঘুষখোর পণ্ডিত’ নামে আপত্তি, বিজেপির রোষে বলিউডের জনপ্রিয় অভিনেতা *** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি

ব্রিটেনে বসবাসের অনুমতি চেয়ে রেকর্ড সংখ্যক আমেরিকানের আবেদন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫১ অপরাহ্ন, ২৫শে মে ২০২৫

#

আমেরিকার নাগরিকদের দেশ ছাড়ার প্রবণতা ব্যাপকভাবে বেড়েছে। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে রেকর্ড সংখ্যক আমেরিকান ব্রিটেনে বসবাসের অনুমতি চেয়ে আবেদন করেছেন।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, এক বছরে সাড়ে ৬ হাজারের বেশি আমেরিকান নাগরিক ব্রিটেনে বসবাসের অনুমতি চেয়ে আবেদন করেছেন। ২০০৪ সালে দুই দেশের মধ্যে এ নিয়ে তুলনাযোগ্য রেকর্ড রাখা শুরু হওয়ার পর এটিই সর্বোচ্চ।

ব্রিটিশ হোম অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছর মার্চ পর্যন্ত ১২ মাসে ৬ হাজার ৬১৮ জন আমেরিকান নাগরিক ব্রিটেনের নাগরিকত্ব চেয়ে আবেদন করেছেন। যাদের মধ্যে, ১ হাজার ৯০০ জনই আবেদন করেছেন চলতি বছর জানুয়ারি থেকে মার্চের মধ্যে। এ তিন মাসে জমা পড়া আবেদনের সিংহভাগই এসেছে ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের পরে। ২০২৫ সালের শুরুতে আবেদনসংখ্যায় যে উল্লম্ফন দেখা গেছে, তা যে কোনো একক ত্রৈমাসিকের মধ্যে রেকর্ড সর্বোচ্চ।

এ পরিসংখ্যান এমন এক সময় এল, যখন ব্রিটেন সরকার অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সীমান্তের ওপর নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন।

এইচ.এস/

অভিবাসন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250