বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ *** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতি ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র

‘মেড ইন বাংলাদেশ’ স্যাটেলাইট আসছে : পলক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৩ অপরাহ্ন, ৫ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ফ্রান্স এবং বাংলাদেশ একত্রিত হয়ে ‘মেড ইন বাংলাদেশ’ স্যাটেলাইট উৎক্ষেপণ করবে। তিনি বলেন, কৃষি-মৎস্য, জলবায়ু পরিবর্তন এবং ব্লু ইকোনমি রক্ষার পাশাপাশি জাতীয় প্রতিরক্ষা নিরাপত্তায় নিজস্ব আর্থ অবজারভেটিভ স্যাটেলাইট দরকার। গ্রাউন্ড স্টেশন, ডেটা রিসিভিং সেন্টার, প্রসেসিং, অ্যানালিটিক্সসহ সবকিছুই বাংলাদেশের মাটিতে হবে। এরই লক্ষ্যে ফ্রান্স এবং বাংলাদেশ একত্রিত হয়ে মেড ইন বাংলাদেশ স্যাটেলাইট লঞ্চ করা হবে।  

রোববার (৪ঠা ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের আইডিয়া ফ্লোরে প্রতিমন্ত্রী পলকের সঙ্গে ফ্রান্সের এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেসের ভাইস প্রেসিডেন্ট স্টেফেন ভেসভাল সৌজন্য সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।  

সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে তারা দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা করার বিষয়ে ফ্রান্স সরকারের আগ্রহের কথা জানিয়েছেন রাষ্ট্রদূত। 

আরো পড়ুন: অনলাইনে জুয়ার অ‌্যাপস শতভাগ বন্ধ করা হবে: পলক

প্রতিমন্ত্রী ভাইস প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের সাফল্য এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট সোসাইটি -এ চারটি মূল স্তম্ভের ওপর ভিত্তি করে স্মার্ট বাংলাদেশ গড়ার পরিকল্পনা তুলে ধরেন।  

সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী পলক বলেন, ফ্রান্স এবং বাংলাদেশ একসঙ্গে অর্থনৈতিক ডিপ্লোমেসিতে অনেক দূর এগিয়ে গেছে। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হওয়ার জন্য আমরা আরো এগিয়ে যাচ্ছি।  

তিনি বলেন, স্পেস ইন্ডাস্ট্রিতে দেশের ছাত্র, গবেষক এবং স্টার্টআপদের স্কিল ডেভেলপ করার জন্য এবং পরবর্তী সময়ে স্যাটেলাইট উৎক্ষেপণের বিষয়ে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এবং বঙ্গবন্ধু-২ আর্থ অবজারভেশন স্যাটেলাইট সিস্টেম সম্পর্কিত ফ্রান্সের এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেসের সঙ্গে ইতোমধ্যে লেটার অব ইনটেন্ট (এলওআই) চুক্তি হয়েছে। সরকারি-বেসরকারি ও একাডেমিয়ার সম্মিলিত সহযোগিতায় আর্থ অবজারভেটিভ স্যাটেলাইট কন্সট্রাকশন করা হবে। 

 এইচআ/ আই. কে. জে/   

স্যাটেলাইট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বাংলাদেশ-ফ্রান্স ফ্রান্স এয়ারবাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250