মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের *** এক-এগারোর সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন, তাদের একজন আফজাল: রাষ্ট্রপক্ষ *** তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী *** মুক্তিযুদ্ধে ভূমিকার দায় এড়ানোর রাজনীতিতে জামায়াত *** যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী *** মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং *** স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে *** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি *** ‘এক গ্লাস পানি তুলে খেতে হয়নি, সেই আমি প্রবাসে কী করছি’

রামপাল কেন্দ্রে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৩৪ অপরাহ্ন, ৮ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

বাগেরহাটের রামপালে মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্টে ২০২৫ সালের ডিসেম্বর মাসে জাতীয় গ্রিডে সর্বোচ্চ বিদ্যুৎ সরবরাহ করেছে। গত মাসে ৬৪০মিলিয়ন ইউনিট (গট) বিদ্যুৎ সরবরাহ করেছে এই কেন্দ্র। যা দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ১১.৫ শতাংশ, দেশে মোট বিদ্যুৎ উৎপাদন হয় ৫ হাজার ৫৩১ মিলিয়ন ইউনিট।

গতকাল বুধবার (৭ই জানুয়ারি) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্টের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) আনোয়ারুল আজিম।

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ কেন্দ্রের এই সাফল্য আগের মাসেও ছিল, যা কেন্দ্রটির নিয়মিত ও স্থিতিশীল উৎপাদন সক্ষমতা প্রমাণ করে। বিদ্যুৎ কেন্দ্রটির কয়লা সরবরাহ ব্যবস্থা এখন অনেক শক্তিশালী। গত দুই মাসে প্রায় ৮ লাখ মেট্রিকটন কয়লা খালাস করা হয়েছে। বর্তমানে প্রায় ২ লাখ টন কয়লা মজুত আছে। আশা করা যায় আসন্ন পবিত্র রমজান মাসে বিদ্যুৎ সরবরাহে কোনো সমস্যা হবে না। বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে নির্মিত এই প্রকল্পে আমদানিকৃত কয়লা ব্যবহার করা হয় এবং আল্ট্রা-সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহারের ফলে বিদ্যুৎ উৎপাদন বেশি হয় ও দূষণ কম হয়। পরিবেশ সুরক্ষার জন্য এখানে রয়েছে—ফ্লু-গ্যাসডি-সালফারাইজেশন, ইলেক্ট্রোস্ট্যাটিক প্রিসিপিটেটর, ২৭৫ মিটার উঁচুচিমনি, ক্লোজড-সাইকেলকুলিং ব্যবস্থা, জিরো লিকুইডডিস চার্জ সিস্টেম।

জে.এস/

বিদ্যুৎ উৎপাদন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250