বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

এশিয়ান কাপ বাছাই ম্যাচকে ঘিরে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা বাফুফের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৯ অপরাহ্ন, ২৯শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

এবার এশিয়ান কাপ বাছাইয়ে তৃতীয় রাউন্ডে এ বছর ঘরের মাঠে তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। আর হামজা চৌধুরীর আগমনের পর থেকে দেশের ফুটবল নিয়ে বিরাজ করছে আলাদা উন্মাদনা। সেটি কাজে লাগিয়ে টিকিট বিক্রির মাধ্যমে আর্থিকভাবে লাভবান হতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)৷ 

ঘরের মাঠে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ প্রথমে ১০ই জুন জাতীয় স্টেডিয়ামে আতিথ্য দেবে সিঙ্গাপুরকে। এরপর অক্টোবরে হংকং ও নভেম্বরে আসার কথা রয়েছে ভারতের। আর এ তিনটি ম্যাচকে ঘিরে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা করছে বাফুফে।

গতকাল বাফুফে ভবনে বাফুফের মার্কেটিং কমিটির চেয়ারম্যান ও সহ-সভাপতি ফাহাদ করিম চৌধুরী বলেন, ‘যেহেতু আমি মার্কেটিং কমিটিকে প্রতিনিধিত্ব করি, আমরা চাইব সর্বোচ্চ রাজস্ব আনার জন্য। আমাদের ফুটবল ফেডারেশনের রাজস্বের উৎস খুব একটা বেশি নেই। যেহেতু আমরা এবার তিনটি ম্যাচ হোম ভেন্যুতে খেলার সুযোগ পেয়েছি, এটাকে মাথায় রেখে এ বছর রাজস্ব বাড়ানোর জন্য বাফুফের সকলে ‍মিলে কাজ করব।’

এদিকে আগামী ১০ই জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের টিকিট অনলাইনে বিক্রি করবে বাফুফে। ফাহাদ করিম জানান, বাংলাদেশের প্রতিষ্ঠিত যেসব অনলাইন প্লাটফর্ম আছে, সেসব প্রতিষ্ঠান যেন তাদের প্রেজেন্টশনটা দেয়। কোন প্লাটফর্মে আমরা টিকিট বিক্রি করব, সেটা আগামী ১০ দিনের ভেতর ঠিক করব।’

এ ছাড়া আগামী ৫ই জুন সিঙ্গপুরের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে হামজাকে পাওয়ার ব্যাপারে ফাহাদ করিম বলেন, ‘প্রস্তুতি ম্যাচে হামজার খেলার সম্ভাবনা আছে। তার সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন হেড কোচ। এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি।’

আরএইচ/


বাফুফে এশিয়ান কাপ রাজস্ব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250