সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি *** ৫ই আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** বিএনপির যে নেতাদের ৬ সিটিতে প্রশাসক করল সরকার *** বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনার প্রত্যাশায় ইইউ *** ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচন করবেন ইশরাক হোসেন *** লাইনে দাঁড়ানো মুসলিম নারীদের কম্বল দিলেন না বিজেপি নেতা *** ম্যাচ পরবর্তী আচরণের জন্য শাস্তি পাচ্ছেন না মেসি *** বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যারা *** প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ *** সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসারের দায়িত্বভার গ্রহণ

ডিসেম্বরের মধ্যে দুর্বল ব্যাংকগুলোকে একীভূত হতে হবে : বাংলাদেশ ব্যাংক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩১ পূর্বাহ্ন, ১৩ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দুর্বল ব্যাংকগুলোকে স্বেচ্ছায় একীভূত হওয়ার সময় বেঁধে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ সময়ের মধ্যে এসব ব্যাংক একীভূত না হলে ব্যাংকের পারফরম্যান্সের ভিত্তিতে আগামী বছরের মার্চ থেকে একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হবে। 

এক্ষেত্রে আমানতকারীদের স্বার্থ রক্ষা করে আন্তর্জাতিক পথ-পদ্ধতি মেনে একীভূত করা হবে বলে মঙ্গলবার (১২ই মার্চ) এক সংবাদ সম্মেলনে জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক ।

আরো পড়ুন: ইচ্ছাকৃত খেলাপিদের বিদেশ ভ্রমণে, ট্রেড লাইসেন্সে নিষেধাজ্ঞা দিলো কেন্দ্রীয় ব্যাংক

মুখপাত্র বলেন, আগামী বছরের মার্চে নীতিমালা অনুযায়ী যারা দুর্বল তালিকায় পড়বে, তাদের বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হবে। আন্তর্জাতিক চর্চা অনুসরণ করে কোন পদ্ধতিতে ও কী প্রক্রিয়া অনুসরণ করে ব্যাংক একীভূত হবে, তা নিয়ে নীতিমালা প্রণয়ন করা হবে।

মুখপাত্র বলেন, যেসব ব্যাংক একীভূত হবে, ওই ব্যাংকগুলোর স্বাস্থ্য ভালো অডিট প্রতিষ্ঠান দিয়ে পরীক্ষা করা হবে। এরপরই একীভূত হওয়ার প্রক্রিয়া শুরু হবে। ব্যাংক একীভূত হলে তা হবে যথাযথ ও স্বচ্ছ প্রক্রিয়ায়। এই প্রক্রিয়ায় ভালো ব্যাংক যাতে দুর্বল না হয় ও দুর্বল ব্যাংক যাতে ভালো হয়— উভয় দিকেই লক্ষ্য রাখা হবে।

এইচআ/  আই. কে. জে/ 

বাংলাদেশ ব্যাংক একীভূত দুর্বল ব্যাংক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250