শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক মাসুদ কামাল কোথায় পড়াশোনা করেছেন, প্রশ্ন শফিকুল আলমের *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী *** ১০ বছরে ৩৩ শিশুকে যৌন নির্যাতন ভারতীয় দম্পতির, অবশেষে... *** ট্রাম্পের আলোচনার টেবিলে খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা *** বিষয়টি বিএনপি উপেক্ষা করলে ভালো হবে না: শহীদ মিনারে বাধা প্রসঙ্গে রুমিন *** ওসির অ্যাকাউন্টে বিপুল লেনদেনের অভিযোগ *** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার

কাঁচকলা দিয়ে তৈরি করুন সুস্বাদু কাবাব

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৪ পূর্বাহ্ন, ১২ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

কাবাব খেতে কে না পছন্দ করেন। যদি হয় মাংসের বা মাছের কাবাব। এবার না হয় কাঁচকলার কাবাবের স্বাদ নিন। খুবই সুস্বাদু ও মুখোরোচক এই কাবাব। একবার খেলে আপনার মুখে লেগে থাকবে সব সময়।

চলুন তবে জেনে নেওয়া যাক সহজ রেসিপি-

উপকরণ

১. কাঁচা কলা ২টি, 

২. ছোলার ডাল ১ কাপ

৩. কাবাব মসলা ১ চা চামচ

৪. চাট মসলা গুঁড়া আধা চা চামচ

৫. আদা ও রসুন বাটা ১ টেবিল চামচ

৬. গোলমরিচ গুঁড়া ১ চা চামচ

৭. পেঁয়াজ কুচি ৩-৪ টেবিল চামচ

৮. কাঁচা মরিচ কুচি পরিমাণমতো

৯. ডিম ২টি

১০. ব্রেডক্রাম পরিমাণমতো

১১. লবণ পরিমাণমতো ও

১২. তেল ভাজার জন্য।

পদ্ধতি

প্রথমে কাঁচকলা ভালো করে ধুয়ে খোসাসহ ২ টুকরো করে সেদ্ধ করে নিন। এবার সেদ্ধ করা কাঁচকলা ঠান্ডা হয়ে গেলে খোসাসেই ব্লেন্ড করে নিন। অন্যদিকে ৪-৫ ঘণ্টা ভেজানো ছোলার ডাল সেদ্ধ করে নিন।

তারপর সেদ্ধ করা ছোলার ডাল ঠান্ডা করে ব্লেন্ড করে নিন। এরপর অন্য একটি পাত্রে পেঁয়াজ কুচি, সব গুঁড়া-বাটা মসলা ও লবণ পরিমাণমতো দিয়ে সবকিছু মেখে নিন।

এবার এতে ব্লেন্ড করা কাঁচকলা ও ছোলার ডাল দিয়ে ভালো করে মাখিয়ে নিন। তারপর কাবাবের আকৃতি করে নিয়ে ডিমে ডুবিয়ে ও ব্রেডক্রামে গড়িয়ে ১০-১৫ মিনিট ফিজের নরমালে রেখে দিন।

এরপর ফ্রিজ থেকে নামিয়ে ডুবো তেলে এপিঠ-ওপিঠ ভেজে নিলেই তৈরি হয়ে যাবে দারুন মজার কাঁচকলার কাবাব। 

কেবি/  আই.কে.জে

কাবাব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250