শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি

ইসরায়েলের কারাগারে লেখা প্যালেস্টাইনি লেখকের উপন্যাস জিতল সেরার খেতাব

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৫ অপরাহ্ন, ১লা মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

২০ বছর ধরে ইসরাইলের কারাগারে বন্দি আছেন প্যালেস্টাইনি লেখক বাসিম খান্দাকজি। সেই কারাবন্দি জিতেছেন আরবি ফিকশনের মর্যাদাপূর্ণ পুরস্কার। তার লেখা 'আ মাস্ক, দ্য কালার অভ দ্য স্কাই' উপন্যাসটি জিতে নিয়েছে ২০২৪ সালের ইন্টারন্যাশনাল প্রাইজ ফর অ্যারাবিক ফিকশন অ্যাওয়ার্ড।

রোববার (২৮শে এপ্রিল) আবুধাবিতে ২০২৪ সালের ইন্টারন্যাশনাল প্রাইজ ফর অ্যারাবিক ফিকশন পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়। সেখানে বিজয়ী হয়েছেন কারাবন্দি বাসিম খান্দাকজি। বাসিমের পক্ষে পুরস্কার গ্রহণ করেছে তার বইয়ের লেবাননভিত্তিক প্রকাশনী দার আল-আদাব। ‘আ মাস্ক, দ্য কালার অব দ্য স্কাই’ উপন্যাসটি ২০২৩ সালে প্রকাশ হয়।

আ মাস্ক উপন্যাসে বাসেম খান্দাকজি পশ্চিম তীরের রামাল্লায় অবস্থিত একটি প্যালেস্টাইনি শরণার্থীশিবিরে বসবাসকারী প্রত্নতাত্ত্বিক নূরের গল্প বলেছেন। এই গল্পের নায়ক নূর একদিন পুরোনো একটি কোটের পকেটে নীল রঙা পরিচয়পত্র পেয়ে যান এবং নিজের পরিচয়ের আড়ালে আরও একটি পরিচয় তিনি ধারণ করেন। মূলত তিনি একটি ‘মুখোশ’ ধারণ করেন তার দ্বিতীয় চরিত্রে।

আরো পড়ুন: আরও ইউরোপীয় দেশের স্বীকৃতি পাবে প্যালেস্টাইন

অধিকৃত প্যালেস্টাইনি ভূখণ্ড পশ্চিম তীরের নাবলুসে ১৯৮৩ সালে জন্মগ্রহণ করেন খান্দাকজি। তিনি ২০০৪ সালে মাত্র ২১ বছর বয়সে ইসরাইলের কারাগারে বন্দি হন। তবে কারাগারে তিনি অলস বসে থাকেননি। তিনি আল-কুদস বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানের ওপর উচ্চতর ডিগ্রি নিয়েছেন এবং ‘ইসরাইল স্টাডিজের’ওপর একটি থিসিসও করেছেন। এছাড়া কয়েকটি কবিতা সংকলন ও উপন্যাস প্রকাশ করেছেন।

প্রতিযোগিতায় জমা দেওয়া ১৩৩টি উপন্যাসের মধ্য থেকে বাসিমের ‘আ মাস্ক, দ্য কালার অব দ্য স্কাই’ উপন্যাসটি বিজয়ী হিসেবে নির্বাচিত হয়েছে। বিচারক দলে দায়িত্ব পালন করা নাবিল সুলেইমান বলেন, উপন্যাসটি 'পরিবারের ভেঙে পড়া, উদ্বাস্তু হওয়া, গণহত্যা ও বর্ণবাদের জটিল, তিক্ত বাস্তবতাকে তুলে ধরেছে।’

কারাবন্দি হওয়ার পর থেকে এখন পর্যন্ত বাসিম 'রিচুয়ালস অভ দ্য ফার্স্ট টাইম' ও 'দ্য ব্রেথ অভ আ নকচারনাল পোয়েম'সহ বেশ কয়েকটি বই লিখেছেন। ২১ বছর বয়সে জেলে বন্দি হওয়ার আগে বাসিম বেশ কিছু ছোটগল্প লিখেছিলেন।

সূত্র: দ্য নিউ আরব 

এইচআ/ 

বাসিম খান্দাকজি প্যালেস্টাইনি লেখক ইসরাইলের কারাগার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ!

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে

🕒 প্রকাশ: ০৫:৫৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250