শুক্রবার, ২০শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসকে রোহিঙ্গাদের সঙ্গে ঈদের নামাজে দেখতে চান ডা. তুষার *** ‘আওয়ামী লীগ রাজনীতির মাঠে থাকলে এসব অসভ্য সোজা থাকত’ *** বিএনপি ভুল করলে বাংলাদেশ একাত্তরের পরাজিত শক্তির হাতে চলে যাবে *** ঈদের ২ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার গান *** মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** ঈদের আগের দিন ঢাকায় ঝড়-বৃষ্টি *** খ্রিষ্টান রাষ্ট্র গঠন নিয়ে শেখ হাসিনার বক্তব্যে ভারতে তোলপাড় *** আ.লীগের কার্যক্রম বন্ধ থাকবে, বাকিরা কাজ করবে, করছেও: মির্জা ফখরুল *** চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার *** প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

৬ ফুট ওপর থেকে পড়লেও ভাঙবে না এই ল্যাপটপ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৫ অপরাহ্ন, ২২শে জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

নতুন রাফ অ্যান্ড টাফ ল্যাপটপ আনল প্যানাসনিক। যা ৬ ফুট ওপর থেকে পড়লেও ভাঙবে না। এই ল্যাপটপের মডেল টাফবুক ৪০ এমকে২। এটি একটি দ্বিতীয় জেনারেশনের ল্যাপটপ। সম্পূর্ণ নতুন রূপে বাজারে হাজির হয়েছে এই পার্সোনাল কম্পিউটার।

আপনার যদি রাফ এবং টাফ লুকের ল্যাপটপ প্রয়োজন হয় তাহলে এই কম্পিউটার আপনার জন্য। কোম্পানির দাবি, ৬ ফুট থেকে নিচে ফেলুন অথবা পানি ডুবিয়ে রাখুন, কোনও কিছুতেই কিছু হবে না। এই কম্পিউটারের সামনে হার নামবে বহু নামী ব্র্যান্ডের ল্যাপটপও।

প্যানাসনিক জানিয়েছে, টাফবুকে জরুরি কিছু পরিবর্তন করা হয়েছে। ল্যাপটপ যাতে শক্তিশালী এবং টেকসই হয় সেই দিকে মনোযোগ দেওয়া হয়েছে। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, এই ল্যাপটপ ক্ষতিগ্রস্ত হবে না। এখন প্রশ্ন হল ল্যাপটপটির দাম কত?

এই ল্যাপটপের দাম রাখা হয়েছে ৪৬৯৯ মার্কিন ডলার। এই ল্যাপটপ কিনতে গেলে লক্ষাধিক টাকা প্রস্তুত রাখতে হবে আপনাকে। 

আরো পড়ুন : ফোনের নেটওয়ার্ক সমস্যা থেকে মুক্তি মিলবে সহজেই!

প্যানাসনিক টাফবুক ৪০ এমকে২ ল্যাপটপের ফিচার্স

এটি ল্যাপটপের দ্বিতীয় জেনারেশন মডেল। এতে দেওয়া হয়েছে মিটিওর লেক কোর আল্ট্রা প্রসেসর, এই প্রসেসরের দুটি কোর রয়েছে - প্রথম আলট্রা ৫ ১৩৫এইচ এবং দ্বিতীয় আলট্রা ৭ ১৬৫ এইচ। দুই প্রসেসরের পারফরম্যান্স আলাদা রয়েছে। এই ল্যাপটপ আগের জেনারেশনের থেকে বেশি পারফরম্যান্স দিতে পারবে।

এতে মিলবে ১৪ ইঞ্চি এইচডি এলসিডি টাচস্ক্রিন ডিসপ্লে, যা ভালো ব্রাইটনেস দিতে সক্ষম। সর্বোচ্চ ব্রাইটনেস ১২০০ নিটস। সূর্যের আলোর নিচেও ভালো ব্রাইটনেস দিতে পারবে এই ল্যাপটপ। চোখে চশমা থাকলে স্পষ্ট বোঝা যাবে ডিসপ্লের বিষয়বস্তু।

আগের থেকে উন্নত করা হয়েছে ল্যাপটপের কানেক্টিভিটিও। মিলবে ৪জি/৫জি কানেক্টিভিটি। প্যানাসনিক টাফবুক ৪০ এমকে২ মডেলে রয়েছে অ্যাডভান্স ইনটেল বিই২০০ ওয়াইফাই ৭, যা দ্রুত গতির ওয়্যারলেস কানেক্টিভিটির দরজা খুলে দেবে। এতে অপশনাল ৪জি/৫জি কানেক্টিভিটিও রয়েছে। এখানেই শেষ নিয়, এতে ই-সিম সাপোর্টও পাওয়া যাবে।

যেকোনো পরিবেশে কাজ করতে পারবে এই ল্যাপটপ

এই ল্যাপটপের আরও একটি ফিচার হল এটি যেকোনও পরিবেশে কাজ করতে পারবে। এতে রয়েছে মিলিটারি স্ট্যান্ডার্ড এমআইএল এসটিডি ৮১০ এইচ সার্টিফিকেশন। এই সার্টিফিকেশন ইলেকট্রিক শক, ভাইব্রেশন থেকে রক্ষা করবে। এতে আইপি৬৬ রেটিংও রয়েছে, যা ধুলো-বালি এবং পানি থেকে ল্যাপটপ সুরক্ষিত রাখবে।

কোম্পানির দাবি, মাইনাস-২৯ ডিগ্রি থেকে ৬৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রায় সর্বোচ্চ কার্যক্ষমতায় চলতে পারবে এই ল্যাপটপ। ৬ ফুট উচ্চতা থেকে নিচে ফেলে দিলেও ভাঙবে না এই ল্যাপটপ।, ফুল চার্জে ১২ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে এই ল্যাপটপ।

এস/ আই.কে.জে


ল্যাপটপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250