বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

একনেকে ৩৩০৬ কোটি টাকা ব্যয়ে চার প্রকল্প অনুমোদন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৪ অপরাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) প্রথম সভায় ৩ হাজার ৩০৬ কোটি টাকা ব্যয়ে চারটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (১৮ই সেপ্টেম্বর) প্রথমবারের মতো তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এদিন একনেকে অনুমোদনের জন্য যেসব প্রকল্প উত্থাপন করা হয় তার মধ্যে রয়েছে- পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের ‘বাখরাবাদ-মেঘনাঘাট-হরিপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ শীর্ষক প্রকল্প (১ম সংশোধিত)। প্রকল্পটি বাস্তবায়ন করবে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)। সংশোধিত প্রকল্পটির ব্যয় ৭০ কোটি ৬৩ লাখ টাকা থেকে বেড়ে দাঁড়াচ্ছে এক হাজার ৫৭০ কোটি ৭৭ লাখ টাকা।

আরও পড়ুন: অর্ধেক শুল্কে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু, কমতে শুরু করেছে দাম

কার্যতালিকায় থাকা দ্বিতীয় প্রকল্প হলো- ‘২টি মূল্যায়ন কাম উন্নয়ন কূপ (সুন্দলপুর-৪ ও শ্রীকাইল-৫) এবং ২টি অনুসন্ধান কূপ (সুন্দরপুর সাউথ-১ ও জামালপুর-১) খনন প্রকল্প’। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) এই প্রকল্প বাস্তবায়ন করবে। নতুন প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৫৮৮ কোটি ৪০ লাখ টাকা।

একনেক সভার কার্যতালিকায় থাকা তৃতীয় প্রকল্পটি ছিল- আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের ‘মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) (২য় সংশোধিত তথ্য আপা নামক প্রকল্প)’। প্রকল্পটির ব্যয় ১৬৩ কোটি ১০ লাখ টাকা থেকে বেড়ে দাঁড়াচ্ছে ৭৪৮ কোটি ৮৭ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের ‘পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান (২য় পর্যায়)’ প্রকল্পটি ছিল চতুর্থ নম্বরে। প্রকল্পটি বাস্তবায়ন করবে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। নতুন এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪০০ কোটি টাকা। প্রকল্পটিতে ইউনিসেফ অনুদান হিসেবে ১০০ কোটি ১৬ লাখ টাকা দেবে। বাকি ২৯৯ কোটি ৮৪ লাখ টাকা সরকার দেবে। সভায় চারটি প্রকল্পই অনুমোদন দেওয়া হয়।

এসি/ আই.কে.জে/

ড. ইউনূস প্রকল্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250