বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান

পেশা ও টক শো থেকে ফুয়াদের আয় ৭ লাখ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৪ অপরাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে প্রার্থী হয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভুইয়া। হলফনামা অনুযায়ী, আইন পেশা ও টেলিভিশনে টকশো করে তার বার্ষিক আয় প্রায় সাড়ে ৭ লাখ টাকা।

বরিশালের এই আসনে ১০ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও মনোয়নপত্র দাখিল করেন ৯ প্রার্থী। এর মধ্যে ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীর তালিকায় আসাদুজ্জামান ভুইয়াও আছেন।

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে এই আসনে নির্বাচন করবেন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। তিনি ব্যারিস্টার ফুয়াদ নামেই পরিচিত। নির্বাচনী প্রচারের জন্য তিনি তহবিল সংগ্রহ করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে।

গত সোমবার (৫ই জানুয়ারি) রাত পর্যন্ত তার তহবিলে ২২ লাখ টাকা সংগ্রহ হয়েছে বলে নিজেই ফেসবুকে জানিয়েছেন। হলফনামা অনুযায়ী, ফুয়াদের আয়ের অন্যতম উৎস টকশো ও আইন পেশা। আইন পেশায় বার্ষিক সম্মানী পান ৪ লাখ ১০ হাজার টাকা এবং টেলিভিশনে টকশো করে সম্মানী পান ৩ লাখ ২৬ হাজার টাকা। এ ছাড়া শেয়ার বন্ড ও ব্যাংক জমা থেকে তার বার্ষিক আয় ৫ হাজার ৬০২ টাকা।

এর বাইরে ব্যারিস্টার ফুয়াদের কোনো আয় নেই বলেও তিনি হলফনামায় উল্লেখ করেছেন।

ব্যারিস্টার ফুয়াদের নিজের নগদ ২ লাখ টাকা ও স্ত্রীর ৫০ হাজার টাকা রয়েছে বলে হলফনামায় উল্লেখ করেছেন। এ ছাড়া ব্যাংকে ফুয়াদের নামে সাড়ে ৩ লাখ টাকা ও স্ত্রীর ১৮ হাজার টাকা সঞ্চয় রয়েছে।

জে.এস/

আসাদুজ্জামান ভুইয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250