মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

বাংলাদেশের হয়ে খেলবেন তারকা ফুটবলার হামজা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৪ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা খেলোয়াড় হামজা। পুরো নাম দেওয়ান হামজা চৌধুরী। তিনি এখন থেকে খেলবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পক্ষে। সোমবার (১৭ই মার্চ) দেশে এসেই তিনি প্রথমে যাবেন তার গ্রামের বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে। হামজার আগমনের খবরে গ্রামের সবার মধ্যে উৎসবের আমেজ। তাকে একনজর দেখার জন্য অপেক্ষায় আছেন এলাকার লোকজন।

দেওয়ান হামজা চৌধুরী হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামের বাসিন্দা দেওয়ান গোলাম মোর্শেদ চৌধুরী ও রাফিয়া চৌধুরী ছেলে। হামজার জন্ম ইংল্যান্ডের লাফবোরো শহরে। খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটিতে। এবার ধারে খেলছেন শেফিল্ড ইউনাইটেডে।

ছেলের আগমন নিয়ে সাধারণ মানুষের উচ্ছ্বাস মন ছুঁয়ে যাচ্ছে বাবা মোর্শেদ চৌধুরীর। তিনি বলেন, ‘হামজার প্রতি মানুষের এত ভালোবাসা, আমি তা আগে আঁচ করতে পারিনি। তার আগমনকে ঘিরে পুরো দেশ যেন হাসছে।’

মা-বাবার সঙ্গে গ্রামে এর আগেও হামজা এসেছেন কয়েকবার। এবার আসছেন প্রায় ১১ বছর পর। তবে এবার ঘুরতে নয়, দেশের হয়ে খেলতে আসছেন হামজা। তার পরিবার জানিয়েছে, সোমবার গ্রামের বাড়িতে থাকবেন হামজা। মঙ্গলবার (১৮ই মার্চ) ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তার। আর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচ খেলতে ২০শে মার্চ দলের সঙ্গে শিলংয়ের উদ্দেশে রওনা দেবেন তিনি।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোহাম্মদ জা‌হিদুল ইসলাম ব‌লেন, হামজার আগমন‌কে ঘি‌রে জেলা পু‌লি‌শের পক্ষ থে‌কে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হ‌য়ে‌ছে। 

আর.এইচ/এইচ.এস

হামজা দেওয়ান চৌধুরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250