রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

সামনে এলো মোদির ধ্যানের ভিডিও

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৬ অপরাহ্ন, ৩১শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

তামিলনাড়ুর কন্যাকুমারীতে অবস্থিত হিন্দুদের পবিত্র স্মারকস্থল বিবেকানন্দ রক মেমোরিয়ালে দুইদিনের জন্য ধ্যানে বসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মোদির ধ্যান করার প্রথম ছবি ও ভিডিও শুক্রবার (৩১শে মে) সামনে এসেছে। এতে দেখা যাচ্ছে দার্শনিক-সাধু ও হিন্দু ধর্মগুরু স্বামী বিবেকানন্দের মূর্তির সামনে বসে আছেন মোদি।

br>

বৃহস্পতিবার (৩০শে মে) মোদি সেখানে পৌঁছান। তিনি শনিবার (পহেলা জুন) সন্ধ্যা পর্যন্ত তিনি সেখানে অবস্থান করবেন।

এছাড়া তিনি সূর্য অর্ঘ্যও পালন করেছেন। এর মাধ্যমে মূলত সূর্যকে পূজা করা হয়। সূর্য অর্ঘ্য পালনের সময় মোদির হাতে জপমালা দেখা গেছে।

মোদি যেখানে ধ্যান করছেন সেটি ধ্যান মন্দপাম নামে পরিচিত। ঠিক এই জায়গাটিতেই ১৮৯২ সালে ধ্যানে বসেছিলেন স্বামী বিবেকানন্দ। তার উদ্দেশ্য ছিল ধ্যানের মাধ্যমে ভারতের ভবিষ্যৎ সম্পর্কে ধারণা অর্জন করা।

আরো পড়ুন: আজ ধ্যানে বসছেন মোদী

এছাড়া এই জায়গাটিতে মিলিত হয়েছে ভারত মহাসাগর, বঙ্গোপসাগর এবং আরব সাগর। মোদি জানিয়েছেন, কন্যাকুমারীতে ধ্যানের মাধ্যমে ভারতীয়দের কাছে ঐক্যের বার্তা গেছে।

 

ধ্যানে মগ্ন মোদির নিরাপত্তা নিশ্চিতে সেখানে ২ হাজার পুলিশ সদস্যকে মোতায়েন করা হয়েছে। এছাড়া কোস্টগার্ড এবং নৌবাহিনীর সদস্যরাও তার নিরাপত্তার বিষয়টি দেখছেন।

ভারতে চলছে লোকসভা নির্বাচন। আগামী ২রা জুন লোকসভার শেষ ধাপের ভোটগ্রহণ শেষ হবে। আর ৪ঠা জুন থেকে ফলাফল ঘোষণা শুরু হবে। এর ঠিক আগেই ধ্যানে বসেছেন মোদি। এর আগে ২০১৯ সালের নির্বাচনের ফলাফলের আগে একটি গুহাতে ধ্যান পালন করেন ভারতীয় প্রধানমন্ত্রী।

সূত্র: এনডিটিভি

এইচআ/  আই.কে.জে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ধ্যান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250