শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার

প্রধানমন্ত্রী মানবসৃষ্ট দুর্যোগ দ্রুত সমাধান করেছেন : ত্রাণ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৯ অপরাহ্ন, ২৫শে জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে মানবসৃষ্ট দুর্যোগকে দ্রুত সমাধান করতে পেরেছেন বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান।

বুধবার (২৪শে জুলাই) রাজধানীর হাতিরঝিল এলাকায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: ধ্বংসযজ্ঞ দেখে কূটনীতিকরা স্তম্ভিত : পররাষ্ট্রমন্ত্রী

সরকার শিক্ষার্থীদের পক্ষেই ছিল উল্লেখ করে তিনি বলেন, দুঃখজনকভাবে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা বুঝতে না পেরে আন্দোলন করেছে। এর মাঝে বিএনপি-জামাতের স্বাধীনতা বিরোধী লোকেরা মানুষের সম্পদ নষ্ট করেছে।

প্রতিমন্ত্রী বলেন, এই চলমান পরিস্থিতিতে অনেক মানুষ বেকার হয়ে পড়েছে। সমস্যায় পড়েছে। এর জন্য প্রধানমন্ত্রী মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। এই আহ্বানে সাড়া দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এগিয়ে এসেছে। ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনে বিশাল ত্রাণ কার্যক্রম চালু করা হয়েছে। রেড ক্রিসেন্টও প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের সেবায় এগিয়ে এসেছে।

তিনি আরও বলেন, হতাহত পরিবারের সংখ্যা সঠিকভাবে এখনো নিরুপণ করা সম্ভব হয়নি। তদন্ত চলছে। তদন্ত শেষে তা সঠিকভাবে উঠে আসবে।

এসি/ আই.কে.জে/

প্রধানমন্ত্রী ত্রাণ প্রতিমন্ত্রী দুর্যোগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250