বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো: মির্জা ফখরুল *** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুস্বর নাট্যদলের নতুন নাটক

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:০৫ অপরাহ্ন, ১৫ই জুলাই ২০২৫

#

‘বুদ্ধিজীবীর বাসায় শয়তান’ নাটকের মহড়ার দৃশ্য। ছবি: অনুস্বরের সৌজন্যে

আগামী ২৫শে জুলাই নাট্যদল অনুস্বরের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে মঞ্চে আসছে দলটির নতুন প্রযোজনা ‘বুদ্ধিজীবীর বাসায় শয়তান’। এটি অনুস্বরের দ্বাদশ প্রযোজনা। ২৫শে জুলাই রাজধানীর সেগুনবাগিচার অনুস্বর স্টুডিওতে হবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন।

বিকেল ৫টায় প্রথম প্রদর্শনীর পর একই স্থানে সন্ধ্যা ৭টায় হবে নাটকটির দ্বিতীয় প্রদর্শনী। এ ছাড়া দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৬শে জুলাই শিল্পকলা একাডেমিতে অনুস্বর সংলাপ-এর আয়োজন করা হয়েছে। এতে দর্শক ও নাট্যকর্মীদের মুখোমুখি হবেন নির্দেশক ও শিক্ষক অসীম দাস।

বুদ্ধিজীবীর বাসায় শয়তান মূলত বিশ্ব রাজনৈতিক পটভূমির সিরিও কমেডি নাটক। বিশ্বজুড়ে যুদ্ধের ভয়াবহ তাণ্ডব চলছে, সেই বিষয়টিই তুলে ধরা হয়েছে এ নাটকে। নাটকটি রচনা করেছেন মোহাম্মদ বারী ও সাইফ সুমন। নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ বারী।

জে.এস/

মঞ্চনাটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250