বৃহস্পতিবার, ১২ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মোজাম্মেল ‘প্রোস্টেট ক্যান্সার’, শ্যামল ‘স্লিপ অ্যাপনিয়া’য় আক্রান্ত, চলাফেরায় ‘অক্ষম’ শাহরিয়ার *** রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চাইল বাংলাদেশ *** যুদ্ধাহত মোজতবা খামেনি ‘নিরাপদ ও সুস্থ’ আছেন *** ডেঙ্গু প্রতিরোধে ১৪ই মার্চ থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু: প্রধানমন্ত্রী *** জামায়াতের মাহমুদুল মন্ত্রী পদমর্যাদা চেয়েছিলেন: পররাষ্ট্র মন্ত্রণালয় *** মিরপুরে বাংলাদেশের বিপক্ষে লজ্জার রেকর্ড পাকিস্তানের *** স্পিকার ও ডেপুটি স্পিকার বাছাইয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিল সরকারি দল *** ‘সাবেক এমপির কাছে প্রসিকিউটরের কোটি টাকা চাওয়ার ঘটনাকে হালকাভাবে নিচ্ছি না’ *** জুলাই অভ্যুত্থানে বেনিফিশিয়ারি হয়ে সরকার গঠন করে এখন উল্টো পথে হাঁটছে: গোলাম পরওয়ার *** দুদকের মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, কারামুক্তিতে বাধা নেই

টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান দল

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৪৬ পূর্বাহ্ন, ১৭ই জুলাই ২০২৫

#

টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান দল। ছবি: বিসিবি

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দলের প্রথম বহর। রাজধানীর শাহজালাল বিমানবন্দরে তাদের ফুলের শুভেচ্ছায় বরণ করা হয়েছে। অধিনায়ক সালমান আলী আঘা, ফখর জামান, মোহাম্মদ নওয়াজ, সাইম আইয়ুব, আবরার আহমেদ, খুশদিল শাহ, ফাহিম আশরাফসহ বেশ কয়েকজন খেলোয়াড় ও কোচিং স্টাফ এই বহরে ঢাকায় পা রাখেন।

করাচি থেকে দুবাই হয়ে বুধবার (১৬ই জুলাই) ঢাকায় পৌঁছান সালমানরা। আগামী ২০, ২২ ও ২৪শে জুলাই, মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো। সব ম্যাচই শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। কিছুদিন আগেই পাকিস্তান সফরে গিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছিল বাংলাদেশ দল। এবার ঘরের মাঠে সেই হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবেন লিটন দাসরা।

সব ম্যাচ যেহেতু মিরপুরে, সেভাবে উইকেট-কন্ডিশন বিবেচনায় করাচিতে আবহ তৈরি করে ক্যাম্প করেছে পাকিস্তান দল। সালমান বললেন, ‘এই ক্যাম্প আয়োজন করা হয়েছিল ঢাকার কন্ডিশনের সঙ্গে মিল রেখে। আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়ে যাচ্ছি। কারণ, নিজেদের ঘরের মাঠে বাংলাদেশ সব সময়ই কঠিন প্রতিপক্ষ হয়ে থাকে।’

জে.এস/

টি-টোয়েন্টি পাকিস্তান ক্রিকেট দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250