শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

মৌমাছি মধু তৈরি করে কীভাবে?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৭ পূর্বাহ্ন, ১০ই জানুয়ারী ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

একটি ছোট্ট সুন্দর মৌমাছি। যে কিনা দিনের পর দিন কঠোর পরিশ্রমের পর পৃথিবীতে সবচেয়ে মিষ্টি জিনিস তৈরি করে ফেলে। আর সেই মধু যে স্বাস্থ্যের জন্য উপকারী, তা সকলেই জানেন। তবে আপনি কি জানেন, এক চামচ মধু তৈরি করতে মৌমাছিদের ঠিক কতটা পরিশ্রম করতে হয়? খাটনি কিন্তু কম নয়।

একটি মৌমাছি একবারে ৫০ থেকে ১০০টি ফুলের রস সংগ্রহ করতে পারে। আর তা মৌচাকে জমা রাখে। অনেক মৌমাছির সম্মিলিত পরিশ্রমেই তৈরি হয় এক চামচ মধু। প্রথমত, মৌমাছিরা ফুলের মধ্যে বিশেষ ধরনের পরাগ খুঁজে বের করে, যেগুলি থেকে তারা মধু তৈরি করতে পারবে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, মৌচাকের মধ্যে মৌমাছিরা বিভিন্ন দলের মধ্যে বিভক্ত হয়ে কাজ করে। এক কথায় ‘টিম ওয়ার্ক’। 

কিছু মৌমাছি ফুলের পরাগ সংগ্রহ করে। তারপর তা থেকে রস সংগ্রহ করে এবং আরেক দল পানি সংগ্রহের কাজ করে। প্রতিটি মৌমাছি যখন ফুলে বসে, তার পেটে একটি বিশেষ থলি (হানি স্টমাক) থাকে, যেখানে রস জমা হয়। দুই ধরনের রস সংগ্রহ করা হয়—একটি হলো অমৃত, যা ফুলের রস, এবং অন্যটি হলো পরাগ, যার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। 

এই রস শ্রমিক মৌমাছির মুখে জমা হয়ে ঘন হয়ে যায় এবং তারপর তা মৌচাকের মধ্যে সংরক্ষণ করে। অবশেষে, মৌমাছিরা মোম দিয়ে মৌচাকের চারপাশ ঢেকে দেয়, যাতে রস বাইরে না চলে যায়। মৌমাছিদের এই কঠোর পরিশ্রমের ফলস্বরূপ, পাওয়া যায় সুস্বাদু মধু। তাহলে বুঝতেই পারছেন, এক চামচ মধু তৈরি করতে মৌমাছিরা ঠিক কতটা পরিশ্রম করে।

সূত্র: দ্যা ওয়াল

ওআ/ আই.কে.জে/ 

মধু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250