রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের *** লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ *** ‘নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, অংশগ্রহণমূলক করার সুযোগ আছে’ *** পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত-আওয়ামী লীগ বিদ্বেষ তীব্র হয়: সাবেক সেনাপ্রধান *** ‘সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করেছে অন্তর্বর্তী সরকার’ *** কমিশনে দায়িত্ব পালন করলেও সরকারের অংশ ছিলাম না: বদিউল আলম মজুমদার

সুপার সিক্সে এবার আয়ারল্যান্ডকে হারালো নাইজেরিয়া

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৬ অপরাহ্ন, ২৯শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় চলমান অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে হারিয়ে চমক দেখিয়েছিল নাইজেরিয়া। সুপার সিক্সে এসে এবার আয়ারল্যান্ডকে হারিয়ে দিয়েছে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা আফ্রিকার দেশটি।

বুধবার (২৯শে জানুয়ারি) বাঙ্গিতে আয়ারল্যান্ডের নারী দলকে ৬ রানে হারিয়েছে নাইজেরিয়া। এতে সেমিফাইনালে যেতে না পারলেও ইংল্যান্ডের পরের স্থানে থেকে সুপার সিক্সের খেলা শেষ করেছে দলটি।

শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ৯৪ রান করে নাইজেরিয়া। জবাবে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড অলআউট হয়ে যায় ইনিংসের ৮ বল বাকি থাকতে ৮৮ রানে।

নাইজেরিয়ার অবিশ্বাস্য জয়ে বড় ভূমিকা রাখেন লিলিয়ান উদেহ। ১১ রানে ৩ উইকেট শিকার করেন ১৮ বছর বয়সী পেসার।

আরো পড়ুন : ছোটবেলার ক্লাবেই ফিরে গেলেন নেইমার

এক পর্যায়ে মনে হয়েছিল নাইজেরিয়ানদের সহজেই হারিয়ে দেবে আইরিশরা। কেননা লক্ষ্য তাড়ায় মাত্র ৮ ওভারে ২ উইকেটে ৪০ রান তুলে ফেলেছিল আয়ারল্যান্ড।

এরপর উদেহ ব্যাকথ্রু এনে দিলে পরবর্তী ১৪ রান তুলতেই আরও ৪ উইকেট হারায় আয়ারল্যান্ড। শেষ পর্যন্ত রেবেকা লোউ ৩২ বলে ২১ এবং প্রেয়া সার্জেন্ট ও মিলি স্পেন্সের ১৪ রান করে নিলেও তা আয়ারল্যান্ডের জয়ের জন্য যথেষ্ট হয়নি।

এর আগে নাইজেরিয়ার হয়ে সর্বোচ্চ ৪২ বলে ২৫ রান করেন ক্রিস্টাবেল চুকউওনি।

এস/কেবি


নাইজেরিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250