মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

ঈশ্বরগঞ্জে নলকূপ বসানোর সময় মাটি খুঁড়ে মিলল হাঁড়িভর্তি মুদ্রা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৫ পূর্বাহ্ন, ১০ই মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নলকূপ স্থাপনের জন্য মাটি খোঁড়ার সময় মাটির হাঁড়িতে প্রাচীন রৌপ্যমুদ্রা পাওয়া গেছে। ৮ই মে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার কাকনহাটি গ্রামের মো. সবুজ মিয়ার বাড়িতে ওই ঘটনা ঘটে। তিনি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন।


জানা গেছে, সবুজের বাড়িতে নলকূপ বসানোর জন্য মাটি খুঁড়ছিলেন একদল শ্রমিক। কয়েক ফুট খোঁড়ার পর কিছু একটা টের পান ওই শ্রমিকরা। কৌতূহলবশত আরেকটু খুঁড়তেই মাটির হাঁড়ি ভাঙার শব্দ। পরে বেরিয়ে আসে মাটির হাঁড়িভর্তি রৌপ্যমুদ্রা। ঘটনাটি ‘গুপ্তধন উদ্ধার’ বলে এলাকায় জানাজানি হলে সবুজের বাড়িতে লোকজনের ভিড় জমে। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুদ্রাগুলো জব্দ করে। পরে তারা গণনা করে ৭৭টি রৌপ্যমুদ্রা থানায় নিয়ে যায়। উদ্ধার হওয়া ওই সব মুদ্রার গায়ে খোদাই করে লেখা ছিল উর্দু ও আরবি ভাষা। প্রতিটি মুদ্রার ওজন প্রায় ১১ গ্রাম করে।

আরো পড়ুন : বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২৬ জেলে জীবিত উদ্ধার

নলকূপ বসানোর কাজে নিয়োজিত এক শ্রমিক জানান, মাটি খনন করার সময় ছোট মাটির হাঁড়ির সঙ্গে খননযন্ত্রের কিছু একটার টের পান। কৌতূহলবশত আরেকটু খুঁড়তেই মাটির হাঁড়িটি দৃশ্যমান হয়। হাঁড়ি ওপরে তোলার পর অনেকগুলো রৌপ্যমুদ্রা পাওয়া যায়। মুদ্রাগুলো তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয়ার পর এলাকায় জানাজানি হয়। পরে থানা থেকে পুলিশ এসে মুদ্রাগুলো উদ্ধার করে নিয়ে যায়।

বাড়ির মালিক সবুজ মিয়া বলেন, আমি গরিব হতে পারি, কিন্তু লোভী নই। আর উদ্ধার হওয়া মুদ্রাগুলো সরকারের সম্পদ। সরকারি সম্পদের ওপর লোভ করা অপরাধ। তবে আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রৌপ্যমুদ্রাগুলো উদ্ধার করেছে।

এস/  আই.কে.জে


নলকূপ মূল্যবান মুদ্রা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250