মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাসুদ উদ্দিন চৌধুরীকে পল্টন থানার মানব পাচার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে: ডিবি *** সানির সঙ্গে চুম্বনের দৃশ্যে জুহির অস্বস্তি, কী হয়েছিল সেদিন *** ইউনূস সরকারকে শেখ হাসিনার ‘দখলদার নাৎসি সরকার’ মন্তব্যে শোরগোল *** ‘পুনর্বাসনের নামে আওয়ামী লীগের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে’ *** ‘গণতান্ত্রিক পরিবেশ ফেরায় আওয়ামী লীগের কার্যালয় উন্মুক্ত হতে পারে’ *** জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে, আতঙ্কিত হওয়ার কারণ নেই: জ্বালানিমন্ত্রী *** ‘আমরা আমাদের কাজ দিয়ে ইনশাল্লাহ বেহেশতে যাব’ *** চেলসি দলে জাইমা রহমানের সুযোগ, বক্তব্যের ব্যাখ্যা দিলেন আমিনুল হক *** ট্রাম্পের হামলা বন্ধের ঘোষণার পরই কমছে তেলের দাম, চাঙা শেয়ারবাজার *** ইরানের সঙ্গে ‘খুব ভালো’ আলোচনা হয়েছে: ট্রাম্প

রাহাত ফতেহ আলীর কণ্ঠে নতুন বাংলা গান, সঙ্গী বাংলাদেশের রুবাইয়াত

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৪৯ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় পাকিস্তানি কণ্ঠশিল্পী রাহাত ফতেহ আলী খান এবার গাইলেন নতুন বাংলা গান। তার অনবদ্য কণ্ঠের সঙ্গে এবার যুক্ত হয়েছে বাংলাদেশের রুবাইয়াত জাহানের কণ্ঠ।

দুই শিল্পীর সমন্বয়ে আসছে নীরব ভালোবাসার গান ‘তুমি আমার প্রেম পিয়াসা’। গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর ও সংগীত করেছেন রাজা কাশেফ। লন্ডনে চিত্রায়িত গানটির ভিডিওতে অংশ নিয়েছেন রাহাত ফতেহ নিজেও।

সহশিল্পী রুবাইয়াত জাহান বলেন, 'আমার কাছে মনে হলো, আকাশের চাঁদ হাতে পেলাম। এটা নিঃসন্দেহে আমার জীবনের অন্যতম অর্জন।'

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার, ২রা সেপ্টেম্বর তাদের ইউটিউব চ্যানেলে গানচিত্রটি প্রকাশ করা হবে। উল্লেখ্য, রাহাত ফতেহ আলী খান এর আগেও বাংলা গানে কণ্ঠ দিয়েছেন।

জে.এস/

রাহাত ফতেহ আলী খান রুবাইয়াত জাহান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250