মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাসুদ উদ্দিন চৌধুরীকে পল্টন থানার মানব পাচার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে: ডিবি *** সানির সঙ্গে চুম্বনের দৃশ্যে জুহির অস্বস্তি, কী হয়েছিল সেদিন *** ইউনূস সরকারকে শেখ হাসিনার ‘দখলদার নাৎসি সরকার’ মন্তব্যে শোরগোল *** ‘পুনর্বাসনের নামে আওয়ামী লীগের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে’ *** ‘গণতান্ত্রিক পরিবেশ ফেরায় আওয়ামী লীগের কার্যালয় উন্মুক্ত হতে পারে’ *** জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে, আতঙ্কিত হওয়ার কারণ নেই: জ্বালানিমন্ত্রী *** ‘আমরা আমাদের কাজ দিয়ে ইনশাল্লাহ বেহেশতে যাব’ *** চেলসি দলে জাইমা রহমানের সুযোগ, বক্তব্যের ব্যাখ্যা দিলেন আমিনুল হক *** ট্রাম্পের হামলা বন্ধের ঘোষণার পরই কমছে তেলের দাম, চাঙা শেয়ারবাজার *** ইরানের সঙ্গে ‘খুব ভালো’ আলোচনা হয়েছে: ট্রাম্প

হারানো বিড়ালের খোঁজ পেতে মাইকিং, পুরস্কার ঘোষণা ফল বিক্রেতার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৯ অপরাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৫

#

পোষাপ্রাণী হিসেবে বিড়ালের প্রতি সবার ভালোবাসা একটু বেশিই। তেমনি বিড়ালের প্রতি ভালোবাসার অসামান্য নজির গড়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরনগরের নির্মল বিশ্বাস।

বীরনগর স্টেশনে একটি ফলের দোকান রয়েছে নির্মলের। সেখান থেকে যে অর্থ উপার্জন করেন তার বেশিরভাগটাই খরচ করেন বিড়ালের জন্য।

নির্মলবাবুর প্রিয় একটি সাদা বিড়াল হারিয়ে গেছে। তারপর থেকেই কাটছে তার নির্ঘুম সময়। গত কয়েকদিন ধরে নাওয়া-ভুলে বিড়ালের জন্য চোখের জল ফেলছেন তিনি। 

দু'সপ্তাহ ধরে হেঁটে ঘুরে বিড়ালের খোঁজ না পেয়ে মাইক লাগিয়ে শুরু করেছেন প্রচার। ছুটছেন জ্যোতিষী ও তান্ত্রিকের কাছে। যিনি বিড়ালের খোঁজ দিতে পারবেন তাকে ১০ হাজার টাকা পুরস্কার দেবেন বলেও ঘোষণা করেছেন তিনি।

ফল বিক্রেতার এই পশুপ্রেম এলাকার মানুষ জানেন। তাই তারাও সহানুভূতিশীল। নির্মলবাবুর পোষ্যপ্রেম নাড়িয়ে দিয়েছে স্থানীয় কাউন্সিলরকেও। নির্মলবাবুর এখন একটাই আবেদন, কেউ যদি 'ভুলু'র খোঁজ পেয়ে থাকেন বা তাকে নিয়ে থাকেন যেন ফেরত এনে দেন। 

সূত্র: দ্যা ওয়াল

ওআ/ আই.কে.জে/ 



বিড়াল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250