মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

‘আবার চ্যাম্পিয়ন হবে ব্রাজিল’

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২৫ অপরাহ্ন, ২৭শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

ব্রাজিলে পা রেখে কার্লো আনচেলত্তি যা বললেন, সেটাই তো চাওয়া ছিল ব্রাজিলিয়ানদের! ২০০২ সালের পর আর বিশ্বকাপ জেতেনি রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। মাঝখানে পেরিয়ে গেছে দীর্ঘ তেইশ বছর। এ সময় ব্রাজিল একটিবারও ফাইনালে উঠতে পারেনি।

যা ব্রাজিলিয়ানদের কাছে বড় হতাশার। সেই হতাশা কাটিয়ে উঠতেই কার্লো আনচেলত্তিকে কোচ হিসেবে নিয়োগ দেওয়া। ক্লাব ফুটবলের অন্যতম সফল কোচ প্রথমবারের মতো কোনো জাতীয় দলের দায়িত্ব নিয়ে কতটা সফল হবেন, তা সময়ই বলবে।

ব্রাজিলে এসে জানিয়ে দিলেন তার অঙ্গীকারের কথা, বাজে সময় পেছনে ফেলে ব্রাজিলকে আবার চ্যাম্পিয়ন করে তুলবেন। ইতালিয়ান কোচের ভাষায়, ‘বিশ্বের সেরা দলের কোচ হতে পেরে আমি গর্বিত। আমার সামনে বড় দায়িত্ব এবং আমি আশাবাদী, আবার চ্যাম্পিয়ন হবে ব্রাজিল।’

এদিনই রিও ডি জেনিরোর এক হোটেলে আনচেলত্তিকে ব্রাজিলের কোচ হিসেবে পরিচিত করিয়ে দেওয়া হয়। পরে সেখানেই তার লক্ষ্যের কথা বললেন আনচেলত্তি, ‘২০২৬ সালের বিশ্বকাপ জয়ই আমাদের একমাত্র লক্ষ্য।’

পরিচিতি অনুষ্ঠানে ৬৫ বছর বয়সী আনচেলত্তির হাতে ব্রাজিলের সবুজ-হলুদ জ্যাকেট তুলে দেন লুই ফেলিপে স্কলারি। এ স্কলারির অধীনেই সবশেষ ২০০২ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল সেলেসাওরা। গত দুই বছরে এ নিয়ে চতুর্থবার কোচ বদল করল ব্রাজিল।

এইচ.এস/

ব্রাজিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250