সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ *** যুদ্ধ থামাতে কূটনৈতিক দৌড়ঝাঁপ শুরু করেছে তুরস্ক *** পুনর্গঠনের পথে আওয়ামী লীগ, নতুন নেতৃত্বে ফেরার প্রত্যাশা *** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা

দীপিকাকে চুমু খাওয়ার দৃশ্যের জন্য যা করতে হয়েছিল সিদ্ধান্তকে

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০২ অপরাহ্ন, ২৮শে জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

‘গেহেরিয়া’ ছবিতে দীপিকার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ের আগে নাকি ভয় পেয়ে গিয়েছিলেন অভিনেতা সিদ্ধান্ত। ছবির প্রযোজক করণ জোহর আলাদা করে সিদ্ধান্তকে ডাকেন এবং কিছু পরামর্শ দেন। তার অন্যতম কারণ, দীপিকার সঙ্গে সিদ্ধান্তের বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে ছবিতে।

২০২২-এর এই ছবি ঘিরে বেশ চর্চা শুরু হয়েছিল। বলিউডের প্রথম সারির অভিনেত্রীর সঙ্গে এমন ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা কি খুব সহজ ছিল? সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে কথা বললেন সিদ্ধান্ত।

ছবিতে অনন্যা পাণ্ডের প্রেমিকের চরিত্রে অভিনয় করেছিলেন সিদ্ধান্ত। কিন্তু প্রেমিকার বোন, দীপিকার সঙ্গে তার শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। ‘গেহেরিয়া’ ছবির এই দৃশ্যগুলিতে অভিনয় করতে গিয়ে নাকি বেগ পেতে হয়েছিল সিদ্ধান্তকে। 

আরও পড়ুন: বিমানের মধ্যেই সারা আলির দিকে ছুটে আসলেন বিমানচালক!

সিদ্ধান্ত বলেন, ‘করণ আমাকে ডেকে বললেন, সমস্যাটা কোথায়?’ আমি তখন সবটা খুলে বললাম তাকে। পরিচালক তখন বললেন, ‘আরে, তুমি একজন পেশাদার অভিনেতা। তাই একজন পেশাদার অভিনেতার মতোই আচরণ করো। এটা তোমার কাজ’।

এই চরিত্রে অভিনয়ের জন্য বাবার থেকেও বিশেষ পরামর্শ পেয়েছিলেন সিদ্ধান্ত। তার বাবা বলেছিলেন, ‘শোনো, ভারতে ৯৯ শতাংশ মানুষ এমন একটি সুযোগ পাওয়ার জন্য যা খুশি করতে পারেন। তারা এক সেকেন্ডের জন্যও ভাববেন না। তুমি এত কী ভাবছো? একজন পুরুষ ও একজন পেশাদার অভিনেতা হিসেবে ভাবো। এটাই তোমার কাজ।’

সিদ্ধান্তের মামা নাকি ছবিটা দেখে বেশ লজ্জা পেয়েছিলেন। অভিনেতার কথায়, ‘আগে ছবিটা দেখুন এবং বুঝুন। কিন্তু এরা সকলে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে মাথা ঘামিয়েছে আর হাসাহাসি করেছে। কেউ কাজটা নিয়ে কিছু বলেননি।’

এসি/ আই.কে.জে/

দীপিকা চুমুর দৃশ্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250