বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

সেই শ্রীলঙ্কা এখন বাংলাদেশের দিকে তাকিয়ে

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৪৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

খুব বেশিদিন আগের ঘটনা নয়। এবারের এশিয়া কাপে গ্রুপ পর্বের শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ ঘিরে বাংলাদেশের ভক্ত-সমর্থকদের কী পরিমাণ আগ্রহ। সেই ম্যাচের আগে বাংলাদেশের ভক্ত-সমর্থকরা শ্রীলঙ্কার জার্সি পরে সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন। এমনকি তখন শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) ফেসবুক পেজে বাংলাদেশিরা শুভকামনা জানিয়েছিলেন লঙ্কানদের।

দুবাইয়ে ১৮ই সেপ্টেম্বর শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচটি ছিল ‘বি’ গ্রুপের শেষ ম্যাচ। সেই ম্যাচে জড়িয়ে ছিল বাংলাদেশেরও ভাগ্য। কারণ, শ্রীলঙ্কা জিতলে বিনা সমীকরণে সুপার ফোরে উঠত বাংলাদেশ। সেই ম্যাচে আফগানদের ৬ উইকেটে হারিয়ে শ্রীলঙ্কা সুপার ফোরে ওঠে বাংলাদেশকে নিয়ে। এক সপ্তাহ না যেতেই জিনিসটা উল্টো হয়ে গেল।

এবার ফাইনালে উঠতে শ্রীলঙ্কা এখন তাকিয়ে বাংলাদেশের দিকে। কারণ, সুপার ফোরে বাংলাদেশ, পাকিস্তানের কাছে দুই ম্যাচ হেরেছে চারিত আসালাঙ্কার নেতৃত্বাধীন শ্রীলঙ্কা। তাতে লঙ্কানদের এশিয়া কাপের ফাইনাল খেলার সম্ভাবনা এক রকম শেষ হয়ে গেছে।

কাগজে-কলমে শ্রীলঙ্কার ফাইনাল খেলার যে সম্ভাবনা টিকে আছে, সেটা বাংলাদেশের কারণেই। যদি ভারত-পাকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচই বাংলাদেশ জেতে, তাহলে লিটন দাস-মোস্তাফিজুর রহমানদের দল ৬ পয়েন্ট নিয়ে সোজা উঠে যাবে ফাইনালে। শিরোপা নির্ধারণী ম্যাচে কে হবে বাংলাদেশের প্রতিপক্ষ, সেটা নিয়ে তখন ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যে হবে ত্রিমুখী লড়াই।

বাংলাদেশ, ভারত, পাকিস্তান-প্রত্যেকেরই এখন ২ পয়েন্ট। ‍+০.৬৮৯ নেট রানরেট নিয়ে সবার ওপরে ভারত। দুই ও তিনে থাকা পাকিস্তান ও বাংলাদেশের নেট রানরেট ‍+০.২২৬ ও ‍+০.১২১। কোনো ম্যাচ না জেতা লঙ্কানদের নেট রানরেট এখন -০.৫৯০।

যদি এমন হয়, বাংলাদেশ-শ্রীলঙ্কার বিপক্ষে ভারত সুপার ফোরে নিজেদের শেষ দুই ম্যাচ হারল। তখন ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তান তিন দলেরই হবে ২ পয়েন্ট। কারণ, ভারত-পাকিস্তানের বিপক্ষে জয় ধরে নিয়েই বাংলাদেশের ৬ পয়েন্ট হিসাব করা হয়েছে। তখন শুরু হবে নেট রানরেটের খেলা।

ধরা যাক, বাংলাদেশ আজ আগে ব্যাটিং করে ২০০ রান করল। সেই রান তাড়া করতে নেমে ভারত ১৭০ রানে গুটিয়ে গেল। ৩০ রানে হেরে গেলে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতের নেট রানরেট তখন হবে -০.৪১৬।

ভারত ম্যাচ শেষ হওয়ার ২৪ ঘণ্টা না পেরোতেই বাংলাদেশ খেলতে নামবে পাকিস্তানের বিপক্ষে। ধরে নেওয়া যাক, সালমান আলী আগার নেতৃত্বাধীন পাকিস্তান ৪০ রানে হারল বাংলাদেশের কাছে। তখন পাকিস্তানের নেট রানরেট হবে -০.৫৩২।

বাংলাদেশ নিজেদের হাতে থাকা শেষ দুই ম্যাচ জিতলে ভারত ও পাকিস্তানের নেট রান নেগেটিভ হওয়াতে আশা তৈরি হবে শ্রীলঙ্কার। দুবাইয়ে ২৬শে সেপ্টেম্বর সুপার ফোরের শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা। ভারতের বিপক্ষে লঙ্কানরা খেলতে নামবে -০.৫৯০। ধরা যাক, শ্রীলঙ্কা এই ম্যাচে আগে ব্যাটিং নিয়ে ১৯০ রান করল। যদি এই ম্যাচ ভারত ১০ রানে হারে, তাহলে তাদের নেট রানরেট হবে -০.৪৪৩।

তখন লঙ্কানদের নেট রানরেট হবে -০.২৩৮। নেট রানরেটের হিসেব করা হয়েছে আগে ব্যাটিং করে জেতার সাপেক্ষে। রান তাড়া করে জেতার হিসেব একটু আলাদা হলেও খুব একটা পার্থক্য হবে না।

তার মানে কী দাঁড়াল? এক সপ্তাহ আগে বাংলাদেশ যেখানে শ্রীলঙ্কার ওপর নির্ভরশীল ছিল, এবার সেই লঙ্কানরা নির্ভর করবে বাংলাদেশের ওপর। লিটন-তানজিদ তামিমদের জন্য চাপের ব্যাপার হচ্ছে টানা দুই দিন ম্যাচ খেলার ব্যাপারটা। চাপ সামলে ভারত-পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ কী করে, সেটা সময়ই বলে দেবে।

বাংলাদেশ ক্রিকেট দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250