মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

বিশ্বের প্রথম বিলিয়নিয়ার ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪১ অপরাহ্ন, ৯ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৪০ বছর বয়সী এই পর্তুগিজ তারকা বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে বিলিয়নিয়ারের তালিকায় নাম লিখিয়েছেন। 

বর্তমানে তিনি ১.৪ বিলিয়ন মার্কিন ডলার সম্পদের মালিক। ব্লুমবার্গ বিলিয়নিয়ারস ইনডেক্সের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, সৌদি ক্লাব আল-নাসরের সঙ্গে নতুন চুক্তির পরই তার সম্পদের পরিমাণ আনুষ্ঠানিকভাবে এই মাইলফলকে পৌঁছায়।

ব্লুমবার্গ জানিয়েছে, ২০২৩ সালের জুনে আল-নাসরের সঙ্গে রোনালদোর চুক্তির মূল্য ছিল প্রায় ৪০০ মিলিয়ন ডলার। এর মধ্যে বার্ষিক করমুক্ত বেতন ও বোনাস মিলিয়ে তিনি পাচ্ছেন প্রায় ২০০ মিলিয়ন ডলার। এ ছাড়া রয়েছে ৩০ মিলিয়ন ডলারের সাইনিং বোনাস এবং ক্লাবের ১৫ শতাংশ শেয়ার।

২০০২ থেকে ২০২৩ সাল পর্যন্ত রোনালদো শুধু বেতন হিসেবেই আয় করেছেন ৫৫০ মিলিয়ন ডলারের বেশি। এর সঙ্গে যুক্ত হয় নাইকি-এর সঙ্গে ১০ বছর মেয়াদি প্রায় ১৮ মিলিয়ন ডলারের বার্ষিক চুক্তি এবং আর্মানি, ক্যাস্ট্রলসহ অন্যান্য ব্র্যান্ডের বিজ্ঞাপন চুক্তি—যা তার সম্পদে আরও ১৭৫ মিলিয়ন ডলার যোগ করেছে।

ব্লুমবার্গের প্রতিবেদনে আরও বলা হয়, রোনালদোর আর্থিক সাফল্যের বেশির ভাগই এসেছে মাঠের বেতন থেকে—যা তাকে অন্য বিলিয়নিয়ার অ্যাথলেটদের থেকে আলাদা করেছে। যেমন—টেনিস তারকা রজার ফেদেরারের সিংহভাগ সম্পদ মূলত স্পোর্টস ব্র্যান্ড ‘অন হোল্ডিংস এজি’-এর শেয়ার থেকেই এসেছে।

আর বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের সম্পদের বড় অংশ এসেছে নাইকির সঙ্গে আজীবন চুক্তি ও এনবিএ ক্লাবের অংশীদারত্ব থেকে।

বলা যায়, ফুটবলে দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে রোনালদো শুধু রেকর্ডই ভাঙেননি, অর্থনৈতিকভাবেও হয়ে উঠেছেন বিশ্বের সবচেয়ে সফল খেলোয়াড়দের একজন।

জে.এস/

ক্রিস্টিয়ানো রোনালদো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250