বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ

কোরআনে হাফেজ ২ ভাই: বড়ভাই ১১ মাসে, ছোটভাই ৭ মাসে

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৬ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

নানার অনুপ্রেরণায় বড় ছেলে আল ফাহিম শাহরিয়ারকে কোরআন শরীফ হিফজ করতে মাদ্রাসায় ভর্তি করেন মা। সে মাত্র ১১ মাসে হাফেজ হয়। এতে খুশি হয়ে মা ছোট ছেলে আল মাহির শাহরিয়ারকেও মাদ্রাসায় ভর্তি করেন। সে হাফেজ হয়েছে মাত্র ৭ মাসে। দুই ভাইয়ের বয়স হয়েছে যথাক্রমে ১৩ ও ১১ বছর।

দুই ভাই নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বটতলী এলাকার হাজী তাজুল ইসলাম বাড়ির প্রবাসী মাইন উদ্দিনের ছেলে। এ ঘটনায় তাদের গ্রামে আলোড়ন সৃষ্টি হয়েছে। তারা উপজেলার জামিয়া ইয়াকুবিয়া বসুরহাট মাদ্রাসার ছাত্র।

মা সালমা সুলতানা লিলি বলেন, নাতিদের হাফেজ বানানোর জন্য আমাকে উৎসাহ দেন আমার বাবা। আমার তিন ছেলে যেন হাফেজ হয়। নাতিরা যেন তার নানা মারা গেলে জানাজা পড়াতে পারে। প্রথমে আমি ছেলেদের মাদ্রাসায় দিতে চাইনি। কিন্তু যখন আমার বড় ছেলে হাফেজ হয় তখন আমার মধ্যে কথাবার্তা, আদব-কায়দা, নামাজ কালামে পরিবর্তন চলে আসে এবং আমি আমার দ্বিতীয় ছেলেকেও হিফজ বিভাগে ভর্তি করি। বর্তমানে আল্লাহর রহমতে আমার দুই ছেলেই হাফেজ।

আরও পড়ুন: ৭ মাসেই কুরআনের হাফেজ শিশু আব্দুল্লাহ

জামিয়া ইয়াকুবিয়া বসুরহাট মাদ্রাসার শিক্ষক হাফেজ আব্দুল মান্নান বলেন, দুই ভাই অনেক মেহনত করে কোরআন মুখস্থ করে। মাঝখানে ছোট ভাইয়ের একটু সমস্যা হচ্ছিল। পরে তা আবার ঠিক হয়ে যায়। ১৯৯৪ সালে মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এই মাদরাসা থেকে এখন পর্যন্ত ৫০ জন কোরআনে হাফেজ হয়। আমার হাতে এ মাদরাসা থেকে ২৫ জন ছাত্র হাফেজ হয়।

মাদ্রাসাটির প্রধান শিক্ষক মুফতি মুহাম্মদ ইদ্রিস বলেন, হাফেজ দুই ভাইয়ের জন্য শুধু শিক্ষকরাই নয়; এলাকাবাসীও শুভ কামনা জানিয়েছেন। ইসলাম প্রসারে তারা ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করি।

ফাহিম ও মাহির সবার কাছে দোয়া চেয়েছে। তারা ভালো মানুষ হয়ে ইসলামের খেদমত করতে আগ্রহী বলে জানায়।

এসকে/  

নোয়াখালী কোরআনে হাফেজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ১২ই ফেব্রুয়ারি ২০২৬

ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার

🕒 প্রকাশ: ১১:৫৭ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত

🕒 প্রকাশ: ১১:৪৮ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং

🕒 প্রকাশ: ০৮:৫৩ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী

🕒 প্রকাশ: ০৭:৫০ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250