শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার

মুক্তি পেলো আহমেদ রুবেলের শেষ ছবি ‘পেয়ারার সুবাস’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৮ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

নিজের মুক্তি প্রতিক্ষীত সিনেমা ‘পেয়ারার সুবাস’ দেখতে এসে মারা যান অভিনেতা আহমেদ রুবেল। তার দুদিন পর আজ ৯ই ফেব্রুয়ারি (শুক্রবার) মুক্তি পেল ছবিটি। দেশব্যাপী ২৭টি প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি।

আট বছর ধরে মুক্তির অপেক্ষায় ছিল ছবিটি। সিরাজগঞ্জ ও পাবনার বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণ করা হয়েছে এই সিনেমার। আহমেদ রুবেল ছাড়াও এতে অভিনয় করেছেন সুষমা সরকার, জয়া আহসান, তারিক আনাম খান পেমুখ। ছবিটি নির্মাণ করেছেন নূরুল আলম আতিক।

গত বুধবার (৭ই ফেব্রুয়ারি) সন্ধ্যায় ‘পেয়ারার সুবাস’র বিশেষ প্রদর্শনীতে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। কিন্তু অনুষ্ঠানস্থলে পৌঁছার আগে অসুস্থবোধ করলে তাকে নিকটস্থ স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসকরা আহমেদ রুবেলকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: শিল্পকলায় শেষ শ্রদ্ধা আহমেদ রুবেলকে

যে সিনেমা হলগুলোতে ছবিটি মুক্তি পেয়েছে সেগুলো হলো, স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি শপিং মল, এস.কে এস টাওয়ার, সিমান্ত সম্ভার, সনি স্কোয়ার, বঙ্গবন্ধু মিলিটারী জাদুঘর, বালি আর্কিড, চট্রগ্রাম), বঙ্গবন্ধু শেখ মুজিব হাই টেক পার্ক, রাজশাহী ব্লকবাস্টার সিনেমাস-যমুনা ফিউচার পার্ক, লায়নস সিনেমাস (জিনজিরা), সিলভার স্ক্রীন (চট্রগ্রাম), গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার (সিলেট), শ্যামলী সিনেমা (ঢাকা), মমো-ইন (বগুড়া), ম্যাজিক মুভি থিয়েটার ফ্যান্টাসী পার্ক (দিয়াবাড়ী), সিনেস্কোপ (নারায়নগঞ্জ), রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ), গুলশান সিনেপ্লেক্স (নারায়নগঞ্জ), মধুমিতা সিনেমা (ঢাকা), সেনা অডিটোরিয়াম (সাভার), সুগন্ধা (চট্রগ্রাম), শঙ্খ সিনেমা (খুলনা), শাপলা সিনেমা (রংপুর), ছায়াবানী সিনেমা (ময়মনসিংহ), নন্দিতা সিনেমা (সিলেট), মর্ডান সিনেমা (দিনাজপুর), লিবার্টি সিনেমা (খুলনা) এবং স্পনীল সিনেপ্লেক্স (কুষ্টিয়া)।

এসকে/ 

অভিনেতা আহমেদ রুবেল পেয়ারার সুবাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250