শনিবার, ৪ঠা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশে কাশি আর জাপানে হাসি, মেটিকুলাস নকশার রূপ: মুজতবা দানিশ *** বৈশ্বিক সংকটের ছায়ায় রাজপথের রাজনীতি, সংকট বাড়ার শঙ্কা *** উৎপাদন থাকলেও কেন পেট্রোল-অকটেন সংকট? *** সাংবাদিক তানবিরুল মিরাজকে হয়রানি বন্ধের আহ্বান সিপিজের *** শক্তিশালী সরকারকে হটানো গেছে, এই সরকারকেও হটানো সম্ভব: শহিদুল আলম *** শহিদুল আলমের গতিবিধি নিয়ে প্রশাসনের সন্দেহ *** গাড়ির জ্বালানি ৩০ শতাংশ কম নেবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা *** নরওয়ের উন্নয়ন সংস্থার অর্থ আত্মসাতের অভিযোগ ড. ইউনূসের বিরুদ্ধে *** ভারত কি পারবে উত্তর-পূর্বাঞ্চলে নতুন খ্রিষ্টান রাষ্ট্র গঠন ঠেকাতে? *** তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বন্ধ হলে কি বড় সংকট দেখা দেবে?

মিয়ানমার থেকে আসছে মাদক, যাচ্ছে খাদ্যপণ্য, আটক ১০

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৪ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন ও ছেঁড়া দ্বীপসংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ খাদ্যপণ্যসহ ১০ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এই চক্র বাংলাদেশ থেকে খাদ্যপণ্যের বিনিময়ে মিয়ানমার থেকে মাদক আমদানি করত বলে জানা গেছে। শনিবার (২০শে সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে যে একটি পাচারকারী চক্র বাংলাদেশি খাদ্যপণ্যের বিনিময়ে মিয়ানমার থেকে ইয়াবা, মদসহ বিভিন্ন মাদকদ্রব্য আমদানি করবে। এ তথ্যের ভিত্তিতে গত ১৮ই সেপ্টেম্বর রাতে কোস্ট গার্ড জাহাজ ‘কামরুজ্জামান’ সেন্টমার্টিন ও ছেঁড়াদ্বীপসংলগ্ন সমুদ্র এলাকায় একটি ফিশিং বোটে তল্লাশি চালায়।

তল্লাশি চলাকালে বোটটি থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৩৭ লাখ ৭০ হাজার টাকা দামের খাদ্যপণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে ছিল: ১০ হাজার কেজি ডাল, ২ হাজার ৫০০ কেজি রসুন, ১ হাজার কেজি টেস্টিং সল্ট, ২ হাজার ৫০০ কেজি পেঁয়াজ, ১ লাখ ৫০ হাজার পিস মশার কয়েল, ১০ হাজার পিস রয়েল টাইগার এনার্জি ড্রিংকস। একই সঙ্গে পাচারকাজে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক করা হয়।

জব্দকৃত মালামাল, বোট এবং পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।

জে.এস/

টেকনাফ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250