মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের *** এক-এগারোর সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন, তাদের একজন আফজাল: রাষ্ট্রপক্ষ *** তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী *** মুক্তিযুদ্ধে ভূমিকার দায় এড়ানোর রাজনীতিতে জামায়াত *** যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী *** মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং *** স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে *** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি *** ‘এক গ্লাস পানি তুলে খেতে হয়নি, সেই আমি প্রবাসে কী করছি’

নাম লেখালেন রচনা, তালিকায় মিমি-নুসরাত নেই

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৯ অপরাহ্ন, ১২ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

এবারের প্রার্থী তালিকায় নাম নেই অভিনেত্রী মিমি চক্রবর্তী ও নুসরাত জাহানের। বরং সেই তালিকায় নতুন যোগ হয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়।

পশ্চিমবঙ্গের আগামী লোকসভা নির্বাচন নিয়ে চলছে জোর প্রচারণা। রোববার (১০ই মার্চ) তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। 

প্রতিবেদন অনুযায়ী, এবারের নির্বাচন করছেন না টালিউডের দুই অভিনেত্রী। তারা হলেন মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান। তবে নিজের জায়গা ঠিক রেখেছেন অভিনেতা দেব (দীপক অধিকারী)। বরাবরের মতো ঘাটাল আসন থেকেই লোকসভা নির্বাচনে লড়বেন তিনি। 

তবে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভোটের মাঠে নামবেন অভিনেত্রী-সঞ্চালক রচনা ব্যানার্জি (হুগলি), অভিনেত্রী সায়নী ঘোষ (যাদবপুর), জুন মালিয়ারা (মেদিনীপুর)। 

মিমি নিজেই কিছু দিন আগে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন। ইস্তফা দিয়েছেন মমতার দফতরে গিয়ে। 

আরো পড়ুন: অস্কার : কার হাতে উঠল কোন পুরস্কার

তবে নুসরাত জাহানের বিষয়ে সেভাবে কিছু আঁচ করা যায়নি। রোববার (১০ই মার্চ) ঘোষণাতেই তার বাদ পড়ার বিষয়টি সামনে এলো। এ নিয়ে অবশ্য অভিনেত্রী এখনও কোনও প্রতিক্রিয়া দেননি। 

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বসিরহাট আসন থেকে অংশ নিয়ে জয় পান নুসরাত। একই আসরে যাদবপুরের কাণ্ডারি হয়েছিলেন মিমি। 

এসি/ আই. কে. জে/ 


রচনা মিমি-নুসরাত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250