সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মওদুদ আহমদের সেই লেখা প্রসঙ্গে যা জানালেন নঈম নিজাম *** ক্ষমতায় এলেও তারেক রহমানের সামনে যে ‘বিপদ’ দেখছেন মাহফুজ আনাম *** তারেক রহমানকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি *** ‘ধর্মীয় পরিচয় এড়িয়ে প্রথাবিরোধী পরিচিতি তুলে ধরছে জামায়াত’ *** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান *** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে

সিনেমা মুক্তির ধুম, আসছে ‘বেহুলা দরদী’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সিনেমা মুক্তির ধুম পড়েছে ঢাকাই সিনেমায়। গত দুই মাস প্রতি সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন সিনেমা। এ মাসের শেষ দিনেও মুক্তির ঘোষণা এল আরেক সিনেমার।

৩১শে অক্টোবর সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘বেহুলা দরদী’। টাঙ্গাইল অঞ্চলের লোকজ সংস্কৃতি ও বেহুলা নাচারি গীতিনাট্যকে কেন্দ্র করে সিনেমাটি পরিচালনা করেছেন সবুজ খান। উৎসব অরিজিনালসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন জাহিদুল ইসলাম।

টাঙ্গাইলসহ আশপাশের কয়েকটি জেলায় একসময় বেহুলা ও লখিন্দরের কাহিনিকে কেন্দ্র করে গীতিনাট্য বেহুলা নাচারি পালা প্রদর্শিত হতো। এমন একটি দলের সদস্যদের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমার কাহিনি।

দলের প্রধান ভোলা মিয়া চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। আরও আছেন প্রাণ রায়, সূচনা সিকদার, আজিজুন মীম, আশরাফুল আশীষ, আফফান মিতুল, সানজিদা মিলা প্রমুখ। পুরো সিনেমার শুটিং হয়েছে টাঙ্গাইলে।

প্রযোজনা প্রতিষ্ঠান উৎসব অরজিনালসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘একটি দেশের সব সিনেমাই দেশকে প্রতিনিধিত্ব করে না। কিছু সিনেমা শুধুই বিনোদন, দর্শক চাহিদা আর বাণিজ্যিক বিষয়টি মাথায় রেখে বানানো হয়। আবার কিছু সিনেমা তৈরি হয় দেশের মাটি, সংস্কৃতি ও মানুষের জীবনযাত্রাকে আমলে নিয়ে। সে ক্ষেত্রে নির্মাতার দর্শন ও ভাবধারা বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বেহুলা দরদী তেমনই একটি সিনেমা, যার পরতে পরতে মাটির ঘ্রাণ পাওয়া যাবে। আর পাওয়া যাবে এ দেশের মানুষের যাপিত জীবনের সন্ধান!’

জে.এস/

ঢাকাই সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250