বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধের পর পাকিস্তানে টমেটোর কেজি ৬০০ রুপি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২২ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৫

#

আফগানিস্তানের সঙ্গে সীমান্তে সংঘাতের কারণে পাকিস্তানের প্রধান সীমান্ত ক্রসিংগুলো দিয়ে বাণিজ্য ও যান চলাচল বন্ধ রয়েছে। এতে টমেটোর দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এ নিয়ে ইসলামাবাদের বাসিন্দারা চিন্তিত।

দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির পর পাকিস্তান চলতি মাসের শুরুতে উত্তর-পশ্চিমের টরখাম এবং দক্ষিণ-পশ্চিমের চমন সীমান্ত ক্রসিংগুলো বন্ধ করে দেয়। খবর আরব নিউজের।

সাধারণত পাকিস্তানে উৎপাদন কমে গেলে আফগানিস্তান থেকে এই দুটি সীমান্ত দিয়ে টমেটো এবং অন্যান্য দ্রুত পচনশীল পণ্য আমদানি করা হয়, যা দেশের ঘাটতি পূরণ করে। সীমান্ত বন্ধ থাকায় সম্প্রতি টমেটোর দাম ৪০০ শতাংশের বেশি বেড়ে গেছে। পাকিস্তানজুড়ে খুচরা বাজারে প্রতি কেজি টমেটো ৬০০ পাকিস্তানি রুপি (বাংলাদেশি প্রায় ২৬০ টাকা) পর্যন্ত পৌঁছেছে।

ইসলামাবাদের জি-৯ সবজি বাজারের ক্রেতা শান মসিহ আরব নিউজকে বলেন, ‘এগুলো খুব দামি হয়ে গেছে। আমরা এর কোনো কারণ বুঝতে পারছি না।’ তিনি যোগ করেন, ‘যেহেতু যেকোনো রান্নায় টমেটো ব্যবহার করা হয়, তাই আমরা সমস্যায় পড়েছি।’

ইসলামাবাদের ফল ও সবজি বাজারের বিক্রেতা মোহাম্মদ ইমরান কীভাবে সরবরাহে টান পড়েছে, তা নিয়ে কথা বলছিলেন। তিনি বলেন, সীমান্ত বন্ধ থাকায় আফগানিস্তান থেকে সরবরাহ বন্ধ।

ইমরান আরও বলেন, এখন ইরান, সিন্ধু ও কোয়েটা থেকে টমেটো আসছে। মানুষের চাহিদা কমেনি, এখনো ক্রেতারা একই পরিমাণ কিনছেন। কিন্তু তুলনামূলক সরবরাহ অনেকটা কমে গেছে।’ ইমরান আরও বলেন, এক সপ্তাহ আগেও টমেটো প্রতি কেজি ৫৬০ পাকিস্তানি রুপিতে বিক্রি হয়েছিল।

আরেক ক্রেতা নুসরাত জেহান বলেন, তিনি ১ কেজি টমেটো ৪০০ রুপি দিয়ে কিনেছেন। কয়েক দিন আগেও তিনি অনেক কম দামে টমেটো কিনেছেন। তিনি বলেন, আগে দাম কিছুটা কম ছিল, তবে সীমান্ত বন্ধের কারণে মনে হচ্ছে দাম এতটা বেড়েছে।

সবজির পাইকারি বিক্রেতা শাপুর খান বলেন, সীমান্ত বন্ধ হওয়ার পর টমেটোর সরবরাহ ব্যাপকভাবে কমে গেছে। তিনি আরব নিউজকে বলেন, পাকিস্তানে টমেটো কম। এমনকি ইরান থেকে যে টমেটো আসছে, সেটাও পরিমাণে কম।

এই ব্যবসায়ী বলেন, পাকিস্তান আফগানিস্তান থেকে প্রতিদিন প্রায় ৮০ থেকে ১২০ ট্রাক টমেটো আমদানি করত।

শাপুর খান বলেন, ‘এখন আমরা ইরান থেকে ১০ থেকে ১৫ ট্রাক এবং বাকিটা সোয়াত (পাকিস্তানের একটা অঞ্চল) থেকে পাচ্ছি, কিন্তু তা যথেষ্ট নয়।’ কর্মকর্তারা বলছেন, সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আশা করছি, শিগগিরই দাম স্বাভাবিক হয়ে যাবে।

ইসলামাবাদের মার্কেট কমিটির চেয়ারম্যান সাজিদ আব্বাসি বলেছেন, কর্তৃপক্ষ টমেটোর দামের আকস্মিক বৃদ্ধি সম্পর্কে জানে। তারা সরবরাহ বৃদ্ধি করার জন্য পদক্ষেপ নিচ্ছে।

আব্বাসি বলেন, ‘সীমান্ত বন্ধের কারণে দামের এই তারতম্য সম্পর্কে আমরা জানি। বিকল্প সরবরাহ রুট শক্তিশালী করা হচ্ছে। আমরা আশা করছি, শিগগিরই দাম স্বাভাবিক হয়ে যাবে।’

আফগানিস্তান-পাকিস্তান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250