শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপিকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ *** এখন পর্যন্ত এককভাবে বিএনপি বিজয়ী ১৮৪ আসনে, জোটে ১৮৭ *** বাংলাদেশের নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় চীনা দূতাবাসের অভিনন্দ। *** ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা *** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী

চোখ সুরক্ষিত রাখার উপায়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৮ পূর্বাহ্ন, ৬ই জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

স্মার্টফোন এখন আমাদের যাপনের জরুরি অনুষঙ্গ। এর ব্যবহার যত বাড়ছে, ততই বাড়ছে চোখের সমস্যা। স্মার্টফোনের ক্ষতিকর রশ্মি এবং এর ব্যবহার থেকে চোখ বাঁচাতে কিছু নিয়ম মেনে চলা যেতে পারে।

মোবাইলের উজ্জ্বল আলো বহু ক্ষেত্রে চোখে যন্ত্রণা দেয়, বিশেষ করে অন্ধকারে তো বটেই। সে ক্ষেত্রে মোবাইলের ডার্ক মুড, অর্থাৎ ডার্ক থিম ব্যবহার করুন। অ্যান্টি গ্লেয়ার প্রোটেক্টর ব্যবহার করুন। এতে চোখের ওপর ক্ষতিকর নীল রশ্মির প্রভাব কম পড়বে। চোখ শুকিয়ে যাওয়ার প্রবণতা কমবে।

অনেক বেশি উজ্জ্বল কিংবা একেবারেই অনুজ্জ্বল পর্দা (ডিসপ্লে) এবং এর বৈপরীত্য কোনোটাই চোখের জন্য ভালো নয়। এগুলোর সামঞ্জস্য রাখতে হবে। যন্ত্রের নির্ধারিত (বিল্টইন) উজ্জ্বলতা সেটিংস ব্যবহারই এ ক্ষেত্রে উত্তম।

প্রায় প্রতিটি মোবাইল ফোনেই থাকে ডিজিটাল ওয়েলবিং ফিচার। এই ফিচার ব্যবহার করে স্ক্রিন টাইম কমানোর চেষ্টা করতে পারেন। বারবার চোখের পলক ফেলুন। তাতেও চোখ ভিজে থাকবে। আধা ঘণ্টা পর পরিষ্কার পানির ঝাপটা দিয়ে চোখ ধুয়ে নিন।

অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের জন্য নাইট লাইট এবং আইফোনের জন্য নাইট শিফট সুবিধা ব্যবহার করা যেতে পারে। এই ফিচারের ফলে স্বয়ংক্রিয়ভাবেই পর্দার রং ও উজ্জ্বলতায় সামঞ্জস্য আসে। ২০ মিনিট টানা ফোনের দিকে তাকিয়ে থাকলে তারপরে অন্তত ২০ সেকেন্ড ২০ ফুট দূরের কোনো কিছুর দিকে তাকান।

চোখের একেবারে কাছে না ধরে ১৬ থেকে ১৭ ইঞ্চি দূরে রাখুন মোবাইল ফোন। তাতেও চোখে কম চাপ পড়বে। স্মার্টফোনে লেখার আকার বা ফন্ট সাইজ বড় রাখা ভালো।

ছোট আকারের লেখার ব্যবহার চোখের ওপর চাপ ফেলে এবং ক্ষতি করে। বড় আকারের লেখা সহজে পড়াও যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যখনই চোখের ন্যূনতম সমস্যা হবে, চিকিৎসকের পরামর্শ নিন।

জে.এস/

চোখ সুরক্ষিত রাখা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250