সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’ *** চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির *** ডিজিএফআইয়ে নতুন ডিজি, আগের ডিজি পররাষ্ট্রে *** ইরানে হামলা চালাতে যেসব কৌশল নিতে পারে যুক্তরাষ্ট্র *** বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত *** ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আরও সক্রিয় ভূমিকা নিতে পারে’ *** মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত *** নতুন প্রধানমন্ত্রীর ফেসবুক পেজ, ইনস্টাগ্রামে অনুসারী কত হলো *** ‘শুরু থেকেই পররাষ্ট্র উপদেষ্টা আমার পথচলায় ছাই দিয়ে এসেছেন...’ *** কেন্দ্র দখলের অভিযোগ, মামুনুল হকের বিরুদ্ধে মামলার ঘোষণা ববি হাজ্জাজের

বেইলি রোডে অগ্নিকাণ্ড: সাত তলা থেকে লাফ দিয়ে প্রাণে বাঁচলেন মুজাহিদুল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৭ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণে বাঁচতে সাত তলা বিল্ডিং থেকে লাফ দেন মুজাহিদুল ইসলাম জুবায়ের(২১) নামে এক যুবক। তবে লাফ দেওয়ার পর মারাত্মকভাবে আহত হয়েছেন মুজাহিদুল।

বৃহস্পতিবার (২৯শে ফেব্রুয়ারি) দিবাগত রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডের একটি বাণিজ্যিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটে। 

আহত মুজাহিদুল ইসলাম জুবায়ের ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক ও উপজেলার গুনবহা ইউনিয়নের অমৃতনগর গ্রামের মান্নান শেখের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, আহত মুজাহিদুল ইসলাম জুবায়ের ৬ মাস ধরে কাজ করছিলেন বেইলি রোডের ভবনের ৪ তলার খানাস নামে একটি রেস্টুরেন্টে। বর্তমানে তিনি চিকিৎসা নিচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ডিএমসি) ১০২ নাম্বার ওয়ার্ডে। সেখানে মেঝেতে শুয়েই তিনি চিকিৎসা নিচ্ছেন।

বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মুর্তজা তমাল’র সত্যতা নিশ্চিত করে বলেন, মুজাহিদুল ইসলাম জুবায়ের উপজেলার ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক। সে রাজধানীর বেইলি রোডের একটি ভবনে কাচ্চি ভাই রেস্টুরেন্টে চাকরি করতো। ভবনে আগুন লাগার পরে দৌড়ে সাত তলায় আশ্রয় নেয়। পরে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণে বাঁচতে সাত তলা বিল্ডিং থেকে লাফিয়ে পড়ে। এতে তার দুটি পা এবং মাজার একটি হাড় ভেঙে গেছে। বর্তমানে সে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

আরও পড়ুন: পরিবারসহ ইতালি যাওয়া হলো না মোবারকের!

আহত মুজাহিদুল ইসলাম জুবায়ের জানান, ঘটনার সময় আমি শেক বানাচ্ছিলাম। পরে আমাদের ক্যাশিয়ার বলছিল নিচে আগুন লাগছে। সবাই উপরে আসেন। এসময় অ্যাপ্রোন খুলে নিচের দিকে যেতে চাইলে তখন দেখি নিচে অনেক বেশি ধোঁয়া। নামার পরিস্থিতি নেই। এরপর দ্রুত ছাদে উঠে যাই। অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম ছাদে। সেখানে মানুষজন আতঙ্কে চিৎকার করছিল, কান্নাকাটি করছিল। কয়েকজন ছাদ থেকে লাপ দেয়। এর একটু পরে আমিও লাফ দেই। এরপর কি হয়েছে তা আমার মাথায় নেই।

উল্লেখ্য, ভয়াবহ এই ঘটনায় পুড়ে গেছে ভবনের পুরোটাই। এ ঘটনায় এখনো পর্যন্ত মারা গেছেন ৪৬ জন। জীবিত উদ্ধার হয়েছে অন্তত ৭৫ জন। অচেতন অবস্থায় উদ্ধার করা হয় আরো ৪২ জনকে। 

এসকে/ 

বেইলি রোড অগ্নিকান্ড বিল্ডিং থেকে লাফ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250